অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস ফাইনালে অঘটন। সপ্তম গ্র্যান্ড স্ল্যাম খেতাবের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সানিয়া মির্জাকে। অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে মেগা ফাইনালে শেষ হয়ে গেল সানিয়া-ডডিজের দৌড়। স্ট্রেট সেটে হেরে গেলেন ইন্দো-ক্রোয়েশিয়ার এই জুটি। আবিগিয়াল স্পিয়ার্স-সেবাস্তিয়ান কাবালের কাছে হারলেন সানিয়ারা। মেলবোর্ন পার্কে শুরু থেকেই পিছিয়ে ছিলেন সানিয়া-ডডিজ জুটি।
এই প্রথম অধিনায়কত্বের চাপ হাড়ে হাড়ে টের পেতে চলেছেন বিরাট কোহলি। দীর্ঘ ১৫ মাস পরে দেশের মাটিতে কোনও সিরিজ হারের সামনে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় দল। ২০১৫-র অক্টোবরে ২-৩ ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হেরে গিয়েছিল ভারতীয় দল। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট এবং একদিনের ম্যাচের সিরিজ হেলায় জিতলেও প্রথম টি২০ ম্যাচে হেরে গিয়েছে ভারত। কানপুরের পর দ্বিতীয় ম্যাচে নাগপুরেও যদি ভারতীয় দল হারে, তাহলে টি২০ সিরিজ হারতে হবে ভারতকে। বলাইবাহুল্য বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি সেটা কোনও মতেই হতে দিতে চাইবেন না। তাই নাগপুরের ম্যাচ ডু অর ডাই ভারতীয় দলের কাছে।
পাকিস্তান ক্রিকেটকে একহাত নিলেন প্রাক্তন অজি ক্রিকেটার ইয়ান চ্যাপেল। ৭১ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেটার যেভাবে সমালোচনা করেছেন পাকিস্তানের ক্রিকেটারদের, তাতে হয় পাক ক্রিকেটারদের রাগ হবে, নাহলে লজ্জিত হবেন তাঁরা। সদ্য টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ০-৩ ব্যবধানে হেরেছে পাকিস্তান। আর তারজন্যই পাকিস্তান ক্রিকেটকে একহাত নিয়েছেন ইয়ান চ্যাপেল।
দায়িত্ব নিয়েই সুদের হার কমালেন রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর উর্জিত প্যাটেল। সুদের হার কমল শুন্য দশমিক দুই পাঁচ শতাংশ। প্যাটেলের এই ঘোষণার সঙ্গে সঙ্গেই তেজি হয়ে উঠল শেয়ার বাজার। একধাক্কায় সেনসেক্স বেড়ে গেল একশো পয়েন্ট।
দুটো পদক দেশে এসেছে। গোটা দেশ আশা করেছিল, শেষবেলায় পদক জিতবেন তিনিও। কিন্তু হতাশ করলেন কুস্তিগীর যোগেশ্বর দত্ত। প্রথম রাউন্ডের ম্যাচে হেরেই বিদায় নিতে হল লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী এই কুস্তিগীরকে। যোগ্যতাঅর্জন পর্বে যোগেশ্বর দত্তের ম্যাচ ছিল মঙ্গোলিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে। সেই ম্যাচে চূড়ান্ত হতাশ করেন তিনি।
পরপর চারটি সোনা জয়ের পর থামতেই হল মাইকেল ফেল্পসকে। ১০০ মিটার বাটারফ্লাইয়ে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল কিংবদন্তী সাঁতারুকে। সোনার দৌড় থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কিংবদম্তী সাঁতারু মাইকেল ফেল্পস ঘোষণা করেন, রিও অলিম্পিকে পরই পাকাপাকি ভাবে জলকে বিদায় জানাবেন।ফেল্পস রিওতে চারটি সোনা এবং একটি রুপো জিতে তার অলিম্পিক কেরিয়ারে মোট সাতাশটি পদক জিতেছেন।২০১২ সালে লন্ডন অলিম্পিকের পর অবসর নিয়েও কামব্যাক করেছিলেন ফেল্পস।কিম্তু এবার ফেল্পস এবার তার সিদ্ধান্তে অটল।কিংবদন্তী সাঁতারু জানিয়েছেন, লন্ডন আর রিও এক নয় । আগামী চার বছর আমার এই ফর্ম ধরে রাখা সম্ভব নয়।তাই এবার থামতে চাই । আমি অবসরের জন্য প্রস্তুত।মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছি।এখন আমি আমার সন্তান এবং পরিবারের সাথে দিন কাটাব।
রিও অলিম্পিকের লন টেনিস অভেন্টে একের পর এক ইন্দ্রপতন হয়েই যাচ্ছে। প্রথম রাউন্ডেই হেরে ছিটকে গিয়েছেন নোভাক জকোভিচ! লিয়েন্ডার পেজরাও হেরে গিয়েছেন প্রথম রাউন্ডেই! এবার রিও অলিম্পিকে টানা পনেরো ম্যাচ আর তিনটে সোনা জেতার পর অপ্রত্যাশিত হার উইলিয়ামস বোনেদের। প্রথম রাউন্ডে হেরে রিও থেকে বিদায় নিতে হল শীর্ষবাছাই উইলিয়ামস বোনেদের।
হতাশাজনক রিও অধ্যায়ের পরও অবসরের ভাবনা নেই লিয়েন্ডার পেজের মাথায়। চোট না পেলে টোকিওতে কেরিয়ারের অষ্টম অলিম্পিকেও খেলতে চান এই কিংবদন্তী। যদিও পেজের সপ্তম অলিম্পিকের স্থায়িত্ব হল মাত্র বাহাত্তর ঘন্টা। কেরিয়ারের সপ্তম অলিম্পিকে পদক জেতার স্বপ্ন শেষ বেকবাগানের বাসিন্দার। নানা বিতর্ককে সঙ্গী করে রিও পৌছেছিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ। অলিম্পিকের আসরে পৌছেও গেমস ভিলেজে লিয়েন্ডারের ঘর না পাওয়ায় জলঘোলা তৈরি হয়। এরই মধ্যে মাত্র একদিনের প্রস্তুতিতে অলিম্পিকের মতো মঞ্চে নেমেছিলেন লি ও বোপান্না। দুই তারকার মধ্যে এতটুকু বোঝাপড়া যে তৈরি হয়নি সেটা শনিবারের ম্যাচেই প্রমাণিত হয়। সারা বছরে লি ও বোপান্না অনুশীলন ও ম্যাচ খেলেছেন মাত্র চারদিন। তারওপর দুই তারকার মধুর সম্পর্ক বহুচর্চিত। তাই লিদের বিদায়ে খুব একটা অবাক নয় টেনিসমহল। অলিম্পিক থেকে ছিটকে যাওয়ায় হতাশা গোপন করেননি আঠেরোটি গ্র্যান্ডস্ল্যাম জয়ের মালিক। সমালোচকদের উদ্দেশ্যে লি জানান তিনি নরম মাটির মত। তাই অল্পতেই টার্গেট হয়ে যান। বারবার তাকে বিতর্কে জড়ানো হয়। একই সঙ্গে নাম না করে ভারতীয় বেশ কিছু খেলোয়াড়ের উদ্দেশ্যে লিয়েন্ডারের খোঁচা-
সুপার সান্ডের রাতে প্যারিসে ইউরোপ সেরা হওয়ার হাতছানি। এবারের ইউরোর মেগা ফাইনালে মুখোমুখি ফ্রান্স ও পর্তুগাল। একমাসের টানটান লড়াইয়ের পর ইউরো থেকে বিদায় নিয়েছে বাইশটি দেশ। প্যারিসের দ্বৈরথে লড়াই জিদান ও ফিগোর দেশের মধ্যে। তৃতীয়বার ইউরো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ফরাসি ব্রিগেডের সামনে। অন্যদিকে প্রথমবার ইউরো জয়ের হাতছানি পর্তুগালের সামনে। রবিবাসরীয় মহারণের আগে দুই দেশই ফুটবল বিশ্বে ফেভারিট । তবে মেগা ম্যাচের আগে দুই দেশের অতীতের পরিসংখ্যানে এগিয়ে কিন্তু জিদানের দেশ ।
অফিস, মিটিং, টার্গেট অ্যাচিভের জন্য রুদ্ধশ্বাস দৌড়... সকাল থেকেই ফর্মুলা ওয়ানের গতিতে ছুটছে গোটা শহর। আর এই দৌড়ে কোথাও যেন আলগা হয়ে যাচ্ছে সম্পর্কের বাঁধন। বাড়ছে অল্পবয়সীদের মধ্যে ডিভোর্সের সংখ্যা। আপনার সংসারে বাসা বাঁধেনি তো এই বিচ্ছেদের অসুখ?
হারারেতে টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লক্ষ্যে সোমবার জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। শূণ্য-এক ব্যবধানে পিছিয়ে থাকা মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন তরুণ ভারতীয় ব্রিগেডের লক্ষ্য সিরিজে সমতা ফেরানো। প্রথম ম্যাচে মনদীপ সিং,মনীশ পান্ডেরা শুরুটা ভাল করেও শেষরক্ষা করতে পারেননি। জিম্বাবোয়েতে এবারের সফরে সবথেকে বড় পরীক্ষার মুখে পড়ছেন ভারতের তরুণ ক্রিকেটাররা।
উইম্বলডন শুরু হতে আর বেশি দিন নেই। কিন্তু তার আগে পছন্দের ঘাসের কোর্টে নিজের পারফরম্যান্স নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে রজার ফেডেরারের। হল ওপেনে জার্মানির অ্যালেকজ্যান্ডার জ্বেরেভের কাছে হেরে অঘটনের শিকার হলেন আটবারের চ্যাম্পিয়ন। সেমিফাইনালে উনিশ বছরের অ্যালেকজ্যান্ডারের কাছে তিন সেটের লড়াইয়ে হেরে যান ফেডেরার। গত সপ্তাহে স্টুটগার্ট ওপেনেও ডমিনিক থিয়েমের কাছে হারতে হয়েছিল তৃতীয় বাছাই এই সুইস কিংবদন্তিকে।
একদিনের সিরিজে তিনটে ম্যাচে ভারতের কাছে শুধু হারেইনি জিম্বাবোয়ে, প্রায় নিধিরাম সর্দার দেখিয়েছে তাঁদের। ঢাল কিংবা তলোয়ার তো ছিলই না। থাকলে কী আর তিন ম্যাচে মাত্র তিনটে উইকেট ফেলতে পারে ভারতের! আবার ব্যাট হাতেও একদিনের সিরিজে জিম্বাবোয়ে ছিল তথৈবচ। তিন ম্যাচে তারা রান তুলেছিল মোট ৪১৭ রান। অর্থাত্, যদি আপনি গড় করেন, তাহলে দাঁড়াবে ১৩৯ রান!
একদিনের ম্যাচের সিরিজের গল্প এখন অতীত। টি২০ সিরিজটা দুর্দান্ত শুরু করল জিম্বাবোয়ে। প্রথম টি২০ ম্যাচ সিকন্দর রাজারা জিতে নিলেন ২ রানে! এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান তোলে জিম্বাবোয়ে। এদিন টস জিতে আগে জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় দলের হয়ে এদিন টি২০ ক্রিকেটে অভিষেক হয় পাঁচ-পাঁচজন ক্রিকেটারের। জিম্বাবোয়ের হয়ে এদিন সর্বোচ্চ রান করেন চিগুম্বুরা। তিনি ২৬ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। ২১ বলে ৩০ রানের ইনিংস খেলেন ওয়ালের। ১৫ বলে ২৫ রান করেন মাসকাদজা। ১৯ বলে ২০ রান করেন চিভাভা। ১৮ বলে ২০ রান করেন সিকান্দর রাজা। এছাড়া আর বলার মতো তেমন রান পাননি জিম্বাবোয়ের কোনও ব্যাটসম্যানই। ভারতের হয়ে সবথেকে বেশি দুটো উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরাহ। একটি করে উইকেট নিয়েছেন ঋষি ধাওয়ান, অক্ষর প্যাটেল এবং যজুবেন্দ্র চাহাল।
হকির চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতের হার। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে সেয়ানে সেয়ানে লড়াই করেও রূপো পেয়ে সন্তুষ্ট থাকতে হল শ্রীজেশদের। হাড্ডাহাড্ডি ম্যাচের মীমাংসা হয় পেনাল্টি শ্যুটআউটে। সেখানে এক-তিন গোলে হারতে হয় ভারতীয় দলকে। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন হরমনপ্রীত সিং।
ইউরো কাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ফের হারল জার্মানি। জোয়াকিম লোয়ের দলকে তিন-এক গোলে হারিয়ে দিল স্লোভাকিয়া। ম্যাচের তেরো মিনিটে ম্যারিও গোমেজের গোলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। তবে জার্মানদের উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি। বিরতির আগেই দুই-এক গোলে এগিয়ে যায় স্লোভাকিয়া। মুশল ধারে বৃষ্টির জন্য দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে দেরি হয়। তবে বিরতির পর আর ঘুরে দাঁড়াতে পারেনি জার্মানি। আরও একটা গোল হজম করে জোয়াকিম লোয়ের দল। ইউরোর আগে প্রস্তুতি ম্যাচে মোট চারজন ফুটবলারকে প্রথমবার নামিয়ে দেখে নেন লো। তবে নজর কাড়তে পারেনি কেউই। শেষ ছটি ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে জার্মানি। ইউরোর অভিযান শুরুর আগে দলের পারফরম্যান্স চিন্তায় রাখবে জোয়াকিম লোকে।
গতকাল পর্যন্তও এ রাজ্যের অনেক মানুষের 'মন বলছিল', ক্ষমতায় এবার আসতে পারে জোট সরকার।কিন্তু রাত পেরিয়ে সকাল হতেই সব কল্পনা আছড়ে পড়ল বাস্তবের মাটিতে। একা তৃণমূলের সামনে দাঁড়াতেই পারল না দুই মহারথীর জোট। একা তৃণমূল ২০০-র বেশি আসন ছিনিয়ে নিয়ে গেল। সেখানে বামফ্রন্ট আর কংগ্রেস দুই দল এক হয়ে নিজেদের অস্তিত্ব তো টিকিয়ে রাখলেন কিন্তু তা দিয়ে আর যাই হোক সরকার চালানোর জায়গায় আসা যায় না। কিন্তু কেন এমন ভরাডুবি হল জোটের? কারণ, হতেই পারে অনেক কিছু। তবু, ফল ঘোষণার পরপরই যে তিনটে প্রধান কারণ বলে মনে হচ্ছে, সেগুলোই তুলে ধরা হল নিচে।
এই প্রথমবার এ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগাম ফল নিয়ে কোনও নিশ্চয়তা ছিল না মানুষের মধ্যে। গতকাল পর্যন্ত যাকেই ভোটের ফল নিয়ে জিজ্ঞেস করা হয়েছে, সেই বলেছে, ঠিক বোঝা যাচ্ছে না। লড়াইটা এবার হাড্ডাহাড্ডি হবে বলে মনে হচ্ছে। আসলে প্রথম দুই দফা ভোটের পর থেকে নির্বাচন কমিশন এতটাই কড়াকড়ি করে যে, হাওয়ায় রটে যায়, মানুষের ভোট মানুষ দিয়েছে। আর মানুষের ভোটের বেশিরভাগটাই যাবে বিরোধী জোটের পক্ষে।
মহেন্দ্র সিং ধোনি মানেই রেকর্ড।তিনি ক্রিকেট মাঠে নামলেই নড়েচড়ে বসতে হয় পরিসংখ্যানবিদদের। গতকালও আইপিএলে ম্যাচ ছিল রাইজিং পুনে সুপারজায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। সেই ম্যাচে জিতেছে তো গম্ভীরের নাইট রাইডার্স। কিন্তু রেকর্ড করে বসে আছেন মহেন্দ্র সিং ধোনি!