Dev: বছরের প্রথমদিনেই দেব জানালেন যে অতনু রায়চৌধুরী ও অভিজিৎ সেনের সঙ্গে আরও এক ছবির পরিকল্পনা করে ফেলেছেন তিনি। তবে এখানেই শেষ নয়, পুরোদস্তুর অ্যাকশন ছবি নিয়ে ফিরবেন তিনি। ছবির নাম খাদান। বছরের প্রথমদিনেই প্রকাশ করলেন টিজার।
Dev: ভাইরাল ফিভারে আক্রান্ত দেব। উত্তরবঙ্গে শুরু হয়েছে ‘প্রধান’-এর শ্যুটিং। সেই শ্যুটিঙের প্রথমদিনেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। তবে থমকে নেই শ্যুটিং। ইতোমধ্যেই হাজির হয়েছে গোটা টিম।
Dev: বক্স অফিসে ভালোই ব্যবসা করছে দেবের ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। তবে এবার গোয়েন্দার খোলস ছেড়ে পুলিসের উর্দি ধারণ করলেন সুপারস্টার। শুক্রবার থেকে শুরু হল তাঁর নয়া ছবি ‘প্রধান’-এর শ্যুটিং।
Paran Bandopadhyay: অসুস্থতার খবরে বিরক্ত পরাণ বন্দ্যোপাধ্যায়। একমাসের জন্য শ্যুটিং থেকে বিরতি নিয়েছেন অভিনেতা। তারপরেই ছড়িয়ে পড়ে অসুস্থতার খবর। এই অসুস্থতা নিয়ে এবার সরব অভিনেতা।
Projapati in OTT:একশো তম দিনে দেব লেখেন, ‘এই দশকের সবচেয়ে বড় ব্লকবাস্টার প্রজাপতি’।মুক্তির প্রথম থেকে এই ছবি নিয়ে কম রাজনৈতিক জলঘোলা হয়নি তবে শেষ কথা বলেছে দর্শক। এবার ওটিটিতেও আসতে চলেছে এই ছবি।
Projapoti:অভিজিৎ সেনের পরিচালনায় এই ছবিতে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী ও দেব। ব্যক্তিগত জীবনে তাঁদের সম্পর্ক বাবা-ছেলের মতোই। তাদের সেই সম্পর্ক, সেই অসমবয়সী বন্ধুতার প্রতিচ্ছবি দেখা গেছে পর্দায়। দর্শক যে এই ছবি পছন্দ করেছে তার প্রমাণ দিনের পর দিন এই ছবির শোয়ের বাইরে হাউজফুল বোর্ড।
Dev : 'নন্দন চেয়েছিলাম কারণ যাতে বেশি সংখ্যক মানুষ দেখতে পায়। এমনিই সারা দেশ জুড়ে মানুষ এই ছবি দেখছে। আজও হাউজফুল। অনেকবছর পর একটা বাংলা ছবি নিয়ে কথা হচ্ছে। সারা ভারতে মুক্তি পেলেও সব ছবি প্রথম সপ্তাহ পরেই নেমে যায় কিন্তু আমাদের ছবি চলছে।'
Mithun Chakraborty-Dev:মেগাস্টার এদিন বলেন, ‘দেবকে ভয় দেখানোর চেষ্টা করেছিলেন কারণ তিনিই এখন ঐ পার্টির শেষ কথা। কিন্তু দেব ভয় পায়নি। দেব অভিনেতা হিসাবেই উত্তর দিয়েছে। আর দর্শক যারা ভেবেছিল পরে দেখবে, তারা প্রথম সপ্তাহেই দেখেছে আর তারপর মুখে মুখে এই ছবির প্রচার করেছে...'
Dev-Mithun Chakraborty:বছরের প্রথম দিনেই এই ছবি রেকর্ড গড়ে ফেলল। নববর্ষে সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে অর্থাৎ মুম্বই, দিল্লি, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুতে হাউজফুল ছিল এই ছবি। একদিনেই এই ছবির বক্স অফিস কালেকশন ছিল এক কোটির বেশি।
Dev New Movie: 'আমরা ফিরছি আমাদের স্বপ্নের ছবি নিয়ে', নববর্ষে ঘোষণা দেবের। পাশাপাশি জানালেন বেশ কিছু সুখবর।নববর্ষে সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে অর্থাৎ মুম্বই, দিল্লি, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুতে হাউজফুল ছিল 'প্রজাপতি'।
সম্প্রতি সিনেমা হলে মুক্তি পেয়েছে দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা প্রজাপতি। যদিও বিভিন্ন হলে এই সিনেমা মুক্তি পেলেও নন্দনে স্থান হয়নি এই সিনেমার। এই নিয়ে বেশ কিছুটা জলঘোলাও হয়।
Dev-Mithun Chakraborty:নেটপাড়ার অনেকেরই মত, ছবিতে মিঠুন চক্রবর্তী থাকাতেই এই ছবি নন্দনে ব্রাত্য হয়েছে। সাম্প্রতিক সময়ে বারংবার বিজেপির হয়ে রাজনীতিতে সক্রিয় হতে দেখা গেছে মেগাস্টারকে। এমনকী নানা বিষয়ে রাজ্য সরকারকে একহাত নিয়েছেন তিনি, সেই কারণেই হয়তো তাঁর ছবিকে নন্দনে জায়গা দেওয়া হয়নি, এমনটাই মত নেটপাড়ায়।
Mithun Chakraborty-Dev:মেগাস্টার মিঠুন চক্রবর্তী মজা করে বলেন, ‘আমিও পাগল হয়ে গেছি। ওর হবু বউ আমাকে বলে ‘দাদা তোমার কথাও শুনছে না’? ভগবান যে ওকে কী তৈরি করেছে, আমি বুঝতে পারছি না। এই সিনেমাটার পরে ওকে একটা ডান্ডা মারব। কিছু একটা হবে এবার...'
বৃহস্পতিবার সকালে এয়ারপোর্টে অভিনেতা জি ২৪ ঘণ্টাকে এই প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয় না এত টাকা ওদের দুজনের হতে পারে। লুঠের টাকা রক্ষা করতেন তাঁরা। নিজেরা এত কষ্ট পাবেন না, সত্যি কথাটা বলে দিন। অন্যের কষ্ট কেন নিজেরা বইবেন?’
'রাজনীতির কথা যদি বলি আমার মনে হয় এটাই হওয়া উচিত। রাজনীতি পৃথিবীতে আনা হয়েছে মানুষের ভালো করার জন্য, মানুষের কাজ করার জন্য। যে দল মানুষের কাজ করবে তাকেই ভোট দেওয়া উচিত।', দেব
দীর্ঘ ৪৬ বছর পর ফের বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্করকে। অভিজিৎ সেনের আগামী ছবি প্রজাপতি-তে স্মৃতির সরণী বেয়ে একসঙ্গে ফিরছেন তাঁরা।
তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
বোটে দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়কে বেশ খোশ মেজাজেই দেখা যাচ্ছে।