mamata banerjee donates money to clubs ahead of elections
বুধবার ৪,৩০০ ক্লাবের হাতে ২ লক্ষ টাকা করে অনুদান তুলে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। পাশাপাশি এদিন অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
ক্লাবের দাদাগিরি। চাঁদার জুলুম। বহু বছর পরে কলকাতা শহরে শোনা গেল এই দুটি কথা। চোখরাঙানি থেকে বাদ গেল না কলকাতার অভিজাত বস্ত্র বিপণীও। কলেজ স্ট্রিটের আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্য সেখানে হামলা চালায় বলে অভিযোগ। কর্মচারীদের মারধর করা হয়। ভাঙচুর করা হয়েছে দোকানোর হোর্ডিং। দোকান কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকদিন আগেই স্থানীয় এক ক্লাবের পক্ষ থেকে কয়েকজন এসে ৫০ হাজার টাকা চাঁদা চায়। ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করার নামে ওই টাকা চাওয়া হয়। আজ ফের এসে ক্লাবের ছেলেরা টাকা চায়। টাকা দিতে অস্বীকার করাতেই দোকানে হামলায় হয় বলে অভিযোগ। জোড়াসাঁকো থানায় অভিযোগ জানিয়েছে দোকান কর্তৃপক্ষ। যদিও স্থানীয় ক্লাব এই অভিযোগ অস্বীকার করেছে।
বার্সায় ফিরলেন রোনাল্ডিনহো। হ্যাঁ, ঠিকই পড়লেন। বার্সেলোনায় ফের ফিরলেন ব্রাজিলের সুপারস্টার রোনাল্ডিনহো। চুক্তি আগামী ১০ বছরের জন্য। তবে, অবশ্যই ফুটবলার হিসেবে নয়। তিনি আগামী ১০ বছরের জন্য বার্সেলোনা ক্লাবের ব্র্যান্ড অ্যম্বাসাডর নিযুক্ত হলেন। প্যারিস সেন্ট জার্মেইন থেকে যখন প্রথমবার বার্সায় এসেছিলেন, তখন রিয়েল মাদ্রিদে চলছে গ্যালাকটিকো যুগ। চিরপ্রতিপক্ষ ক্লাবে তখন রাউল, জিদান, ফিগো, বেকহ্যাম, রবার্তো কার্লোসদের মতো একঝাঁক তারকা। কিন্তু সেই রিয়েল মাদ্রিদকেও তখন অবলীলায় হারাতো বার্সেলোনা। রোনাল্ডিনহোর জন্যই।
দোতলা করে দিতে হবে ক্লাবঘর। এই ছিল দাবি। প্রোমোটার দাবিমতো কাজ না করায় জমির মালিককে পেটাল ক্লাবের ছেলেরা। পরিবারের লোকেদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। যদিও প্রোমোটারের দাবি, টাকার দাবিতে সিন্ডিকেটের লোকেরাই ক্লাবের নামে ঝামেলা পাকাচ্ছে। উত্তর চব্বিশ পরগনার কামারহাটি। পঁচিশ নম্বর ওয়ার্ডের দেশপ্রিয়নগরে তেরো কাঠা জমির ওপর ফ্ল্যাট বানাচ্ছেন সল্টলেকের প্রোমোটার নির্মলা রায়। তাঁর অভিযোগ, ফ্ল্যাট শুরু করার সময়ই স্থানীয় ক্লাব বালক সংঘের সদস্যরা আট লাখ টাকা দাবি করে। তা মেনে না নিলেও রফা হয়, বালক সংঘের ক্লাবঘরটিকে দোতালা করে দেবে প্রমোটার। কাজও শুরু হয়। কিন্তু অভিযোগ, রবিবার রাজমিস্ত্রি না আসায় ক্লাবের ছেলেরা জমির মালিক সুস্মিত ভট্টাচার্য ও তাঁর পরিবারের ওপর চড়াও হয়।
সাতসকালেই কাটোয়ায় বড়সড় বিস্ফোরণ। ধূলিসাত্ হয়ে গেল একটি ক্লাব। ভেঙে পড়ল কংক্রিটের ছাদ। ক্লাবের সামনে থেকে উদ্ধার হল দুটিন ভর্তি সকেট বোমা। ঘটনা উস্কে দিল খাগড়াগড়ের স্মৃতি। কী কারণে মজুত করা হয় বিস্ফোরক, খতিয়ে দেখা হচ্ছে। খোঁজখবর নিয়েছে NIA। ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাড়িতে ডেঙ্গিতে আক্রান্ত সন্তান। বাইরে দেদার ফাটছে শব্দবাজি। প্রতিবাদ করেন অসহায় মা। কপালে জুটেছে শাসানি। পেটে পড়েছে লাথি। প্রত্যন্ত কোনও গ্রাম নয়। খাস কলকাতার বেলঘরিয়ার ঘটনা। হামলা শিকার কলকাতা পুরসভায় ইঞ্জিনিয়ার সোমা দাস ও তাঁর স্বামী তমাল দাস।
ফের আদালতে ভর্ত্সনার মুখে পুলিস। একটি তোলাবাজি এবং শ্লীলতাহানির মামলায় পুলিসের ভুমিকায় আদালতের তোপের মুখে উত্তর চব্বিশ পরগনার পুলিস সুপার। মুল FIR-এ তোলাবাজির অভিযোগ থাকলেও, কেন সেই সংক্রান্ত কোনও ধারা দেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ক্ষুব্ধ বিচারপতির মতে, শীর্ষকর্তা আধিকারিকদের প্রশ্রয় না থাকলে, অধস্থনরা এত দায়সারা কাজ করতে পারেননা। কেন মধ্যমগ্রাম থাকা ওসি এবং তদন্তকারী অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তা ব্যাখ্যা দিতে বলা হয়েছে পুলিস সুপারকে।
মোহনবাগান ক্লাবের কাছে ক্ষমা চাইলেন দীপেন কর্মকার। মোহনবাগান কর্মকর্তাদের বিরুদ্ধে ফেসবুকে করুচিকর মন্তব্য করায় ও বড় ম্যাচ ঘিরে উস্তানিমুলক মন্তব্যের কারণে শনিবার রাতেই দীপেনকে গ্রেফতার করে নৈহাটি থাকার পুলিশ। ঘন্টা দুয়েক পরই তাকে ছেড়ে দেওয়া হয়। গোটা এপিসোডের পর রবিবার চব্বিশ ঘন্টার সামনে মুখ খুললেন দীপেন। মোহনবাগান কর্মকর্তাদের কাছে ক্ষমা চাইলেন দীপেন ও তার মা।
ডার্বি তো বটেই লিগের বাকি ম্যাচগুলোতেই আর রিজার্ভ বেঞ্চে বসবেন না মরগ্যান। লালহলুদ কোচের দেশে ফিরে যাওয়ার আসল কারণ অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। বুধবার মরগ্যানের সঙ্গে শেষ হচ্ছে ইস্টবেঙ্গলের চুক্তি। ইস্টবেঙ্গলের ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য সাফ জানাচ্ছেন মাত্র দু মাসের জন্যই ব্রিটিশ কোচের সঙ্গে তাদের চুক্তি হয়েছিল।
এক বছরের জন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিলেন তারকা স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। সপ্তাহে এক কোটি আশি লক্ষ টাকার চুক্তিতে ইপিএলের ক্লাবে যোগ দিলেন সুইডেনের এই তারকাস্ট্রাইকার। মোরিনহোর জন্যই যে তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে বেছে নিলেন তা নির্দ্ধিধায় জানাচ্ছেন বর্ষীয়ান এই স্ট্রাইকার। এক মরসুমে মোরিনহোর কোচিংয়ে ইন্টার মিলানে খেলেছিলেন ইব্রা। মোরিনহোর কোচিংয়ে ইংল্যান্ডে নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছেন তিনি।
ঠিক এই মুহূর্তে তাঁর ক্লাবের নাম কী জিজ্ঞাসা করলে কোনও উত্তর পাবেন না। কারণ, তাঁর কোনও ক্লাবই তো নেই! হ্যাঁ, ক্লাব ফুটবলে এতটাই ব্রাত্য তিনি। অথচ, চলতি ইউরোতে তাঁর গোলেই জিতছে তাঁর দেশ ওয়েলশ।
মাঠের লড়াই এবং ট্রফি জয়ের বিচারে রিয়াল মাদ্রিদকে ইদানিং টেক্কা দিয়েছে বার্সেলোনা। তবে মাঠের বাইরে এবারও সেরা রিয়াল। ফোর্বসের বিচারে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবের নাম রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনা ছাড়াও রিয়াল পিছনে ফেলে দিয়েছে বায়ার্ন মিউনিখ,ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড ও আর্সেনালকে। গত এক বছরে রিয়ালের মূল্য বেড়ে দাঁড়িয়েছে তিনশো ষাট কোটি মার্কিন ডলার। সেখানে ক্যাটালিয়ান্সদের মূল্য তিনশো পঞ্চাশ কোটি টাকা। সাম্প্রতিক অতীতে সাফল্য না থাকলেও প্রথম পাঁচে আছে ম্যান ইউ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উপস্থিতি রিয়ালের মূল্য এতটা বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই যুবভারতীতে গর্বের ম্যাচে মাঠে নামছে মোহনাবাগান। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফায়ার ম্যাচ। প্রতিপক্ষ টাইম্পাইন্স রোভার্স। মাঠে গিয়ে খেলা দেখার আগে কিংবা টেলিভিশনে ২৪ ঘণ্টায় খেলা দেখার আগে এক ঝলকে জেনেই নিন না টাইম্পাইন্স রোভার্স সম্পর্কে। তবেই তো বুঝতে পারবেন, হরিণকে আজ বাঘ খেতে পারবে কিনা!
আই লিগ শুরুর দিনই ভারতীয় ফুটবলের অন্ধকার ছবি সামনে চলে এল। অন্তত তিরিশজন ভারতীয় ফুটবলার দল পেলেন না আই লিগে। চেন্নাইয়ান এফ সি-র হয়ে আইএসএলে দুরন্ত খেললেও কোনও দলে জায়গা হয়নি মেহেরাজউদ্দিনের। একই অবস্থা মোহনবাগানের আই লিগ জয়ী দলের সদস্য ডেনসন দেবদাসের। শুধু তাই নয় কয়েকদিন আগেও জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাওয়া ফ্রান্সিস ফার্নান্ডেজও ব্রাত্য থেকেছেন আই লিগের ক্লাবগুলোর কাছে। দল পাননি রহিম নবি,ক্লিফোর্ড মিরান্ডার মত অভিজ্ঞ ফুটবলারেরও। আসলে এবার আই লিগে একধাক্কায় তিনটে দল কমে গেছে। ফুটবলারদের দল না পাওয়া তারই জের বলে মনে করা হচ্ছে। ফুটবলারদের এজেন্টরা মনে করছেন এখন যা পরিস্থিতি তাতে ক্লাবগুলো যা দর দেবে,তাতেই খেলতে হতে পারে এই ফুটবলারদের। চোটের কারণে সন্দেশ জিঙ্ঘান,নির্মল ছেত্রী,রবিন সিং,শুভাশিস রায় চৌধুরী,গৌরমাঙ্গি সিংয়ের মত নামকরা ফুটবলার-রা খেলার জায়গায় নেই।
রক্ষীবিহীন লেবেল ক্রশিং। আর কুয়াশার জেরে সেখানে দুর্ঘটনা। রেলের ইতিহাসে এ এক্কেবারেই বিরল ঘটনা নয়।আর সে সমস্যা মেটাতে এবার অভিনব উদ্যোগ রেলের। নিরাপত্তারক্ষীহীন লেবেল ক্রশিংয়ে পাহারার জন্য এবার স্থানীয় ক্লাবগুলোকে বিশেষ অনুরোধ করা হবে। সিদ্ধান্ত পূর্ব রেলের। পূর্ব রেলে এই মুহূর্তে নিরাপত্তারক্ষীবিহীন লেবেল ক্রশিং-এর সংখ্যা প্রায় ৭১টি।নভেম্বর থেকে ফেব্রুয়ারি, এই সময়টা ঘন কুয়াশায় খুব কাছের জিনিসও অস্পষ্ট হয়ে যায়। আর সেখানেই ঘটে দুর্ঘটনা। নিরাপত্তারক্ষীবিহীন এইসব লেবেল ক্রশিং-এ বহু সময়ই অসাবধানতাবশত ঘটে দুর্ঘটনা। দ্রুতগতির ট্রেনের সামনে এসে পড়েন পথচারী বা যানবাহন। সমস্যা মেটাতে এবার স্থানীয় ক্লাব, পঞ্চায়েতের কাছে সাহায্যের জন্য হাত বাড়াল পূর্ব রেল।
বিরোধীদের পর এবার হাইকোর্টের বিচারপতি। ক্লাবের জন্য ঢালাও অনুদানের ব্যবস্থা করায় রাজ্য সরকারকে খয়রাতির খোঁচা দিলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। এ বছর ১০ হাজার ক্লাবের জন্য অনুদান। মঙ্গলবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর হাত থেকে ক্লাবের কর্মকর্তারা চেক পেয়েছেন। তার দুদিনের মধ্যেই খোঁচা এল হাইকোর্ট থেকে।