গাজিয়াবাদ থেকে শাহনওয়াজ আনসারি ও মুরাদ আলম নামে দুজনকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিস। তাদের জিজ্ঞাসবাদ করেই তৌসিফের নাম উঠে আসে
৫০ ও ২০০ টাকার নতুন জাল নোটে চিন্তিত গোয়েন্দারা। কোথায় এই জাল নোট তৈরি হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি উন্নত মুদ্রনপ্রযুক্তি সস্তা হয়ে যাওয়ায় বেড়েছে জাল নোট তৈরির প্রবণতা।
প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমাণ ভারতীয় নোটে ব্যবহৃত বিশেষ স্ট্যাম্প-যুক্ত ফয়েল পেপার কী করে পৌঁছল বাংলাদেশের জাল নোট কারবারিদের হাতে!
জাল নোট পাচার চক্রের মোকাবিলায় বড়সড় সাফল্য পেল রাজ্যপুলিস ও সিআইডি। গোয়েন্দাদের তত্পরতায় ধরা পড়া গেল বাংলাদেশ থেকে আসা জাল-নোট চক্রের চাঁই কালু শেখ ওরফে জেনারুল ইসলাম। কালিয়াচক সীমান্ত দিয়ে জেনারুল ভারতে এসেছিল। বহরমপুর ঘুরে ফের বাংলাদেশ ফেরার আগেই সিআইডি তাকে গ্রেফতার করে। এই মুহূর্তে বাংলাদেশে ভারতীয় জাল নোটের সাতটি কারখানা চলে বলে গোয়েন্দাদের কাছে খবর। এর মধ্যে তিনটির মালিক এই জেনারুল। দীর্ঘদিন ধরেই জেনারুল এনআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল। অবশেষে তার নাগাল পেল সিআইডি। আরও পড়ুন-১ টাকার কয়েন নিয়ে নয়া গুজব!
মালদায় ফের জালনোট উদ্ধার। কালিয়াচক থানার চরিঅনন্তপুর থেকে সাত লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে পড়ে থাকা একটি ব্যাগ থেকে নোটগুলি পায় BSF। উদ্ধার হওয়া নোটগুলি সবই দু হাজারের। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে উঠে আসছে বিদ্যুতের নাম। BSF-এর দাবি, এলাকায় জাল নোট কারবারির মাথা সে। তার নামেই হচ্ছে যাবতীয় লেনদেন।
মালদা সীমান্ত। এদেশে জালনোট পাচারের এপিসেন্টার। নোট বন্দির পরও ছবিটা বদলায়নি এতটুকু। মালদা রুট ধরেই এদেশে ঢুকছে নয়া জাল নোট। চিন্তা বাড়ছে তদন্তকারীদের।
দেশে দুর্নীতির সঙ্গে আপোস নয়। কালো টাকার কারবার আটকাতে হবে। আটকাতে হবে জাল নোটের রমরমা। ঠিক এই উদ্দেশ্যগুলো সামনে রেখেই ৮ নভেম্বর রাতে দেশবাসীর উদ্দেশে এক ঘোষণায় পুরনো ৫০০ ও ১০০০-এর নোট বাতিল করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কোথায় কী? বেঙ্গালুরুর ৪ যুবক যেভাবে নতুন ২০০০ টাকার নোট জাল করল ও তা দিয়ে মদ কিনল, তা শুনলে চমকে উঠতে হয়!
২০০০ টাকার নোট। প্রথমবার প্রকাশিত হল। কিন্তু এখনও পর্যন্ত সাধারণ মানুষ এই নোট হাতে পাননি। কবে থেকে নতুন ২০০০ টাকার নোট হাতে আসবে, তা জানালেন অর্থনীতি মন্ত্রক সচিব শক্তিকান্ত দাস।
৫০০ টাকা, ১০০০ টাকার নোট বাতিল। পুরনো নোট দিয়ে নতুন নোট পেলে তবেই ফের ৫০০ টাকার নোট ব্যবহার করতে পারবেন। যাঁর কাছে যত ৫০০, ১০০০ টাকার নোট আছে, সব ব্যাঙ্ক, পোস্ট অফিস থেকে পালটে নিতে হবে। জালিয়াতদের রুখতে, কালো টাকা বন্ধ করতেই প্রধাণত প্রধানমন্ত্রী মোদীর এই কড়া পদক্ষেপ। তবে এবার নতুন নোট জালিয়াতি করলেই ধরা পড়ে যাবেন কালোবাজারিরা।
মালদার জাল নোট কারবারিদের সঙ্গে কি যোগসাজশ রয়েছে জঙ্গি সংগঠন আলফার? শিলিগুড়ি থেকে জাল নোট চক্রের দুই কারবারিকে গ্রেফতারের পরই জোরালো হচ্ছে তেমনই সম্ভাবনা। শিলিগুড়ির প্রধাননগর থেকে CID-র জালে ধরা পড়েছে জালনোট কারবারের দুই চাঁই প্রদীপ গগৈ ও সুধীর সরকার। দুজনকে জেরা করে সামনে আসছে জালনোট কারবারি-জঙ্গি সংগঠন যোগসাজশ।
এখন আমরা সবকিছুতেই প্রযুক্তি ব্যবহার করতে অভ্যস্থ হয়ে পড়েছি। তাই ব্যাঙ্কে যাওয়ার তুলনায় ATM ব্যবহার করতে বেশি পছন্দ করি। কিন্তু এই ATM ব্যবহারে যে আমাদের শুধুই সুবিধা হয়েছে, এমন নয়। ATM ব্যবহার করতে গিয়ে আমাদের নানারকম সমস্যাতেও পড়তে হয়।
ফের উদ্ধার জাল নোট। আজ সকালে যশোর রোডের এইচএমভির কাছে আটক করা হয় পাঁচশো এবং হাজার টাকার বেশ কিছু জাল নোট।