ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে নেলসন ম্যান্ডেলা

ফুসফুসে সংক্রমণ নিয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের প্রবাদপ্রতিম নেতা নেলসন ম্যান্ডেলা। গত কয়েকদিন ধরেই তিনি ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। আজ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা সরকারী ভাবে এই ঘটনা স্বীকার করে নিয়েছেন।

পিস্টোরিয়াসের বাড়ি থেকে রক্তমাখা ব্যাট উদ্ধার

অস্কার পিস্টোরিয়াসের বাড়ি থেকে দক্ষিণ আফ্রিকার পুলিস একটি রক্তমাখা ক্রিকেট ব্যাট উদ্ধার করল। একটি স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে রবিবার এই খবর পাওয়া গিয়েছে।

আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়লেন পিস্টোরিয়াস

দক্ষিণ আফ্রিকার আইকনিক `ব্লেডরানার` অস্কার পিস্টোরিয়াসের নামে প্রেমিকাকে হত্যার অপরাধে আজ প্রেটোরিয়ার আদালতে চার্জ গঠন করা হল। এর পরেই আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন ২৬ বছরের এই প্যারালিম্পিয়ন সুপারস্টার।

প্রেমিকাকে গুলি করার অপরাধে গ্রেফতার অস্কার পিস্টোরিয়াস

প্রেমিকাকে গুলি করে হত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকান আইকনিক প্যারালিম্পিয়ন ``ব্লেড রানার`` অস্কার পিস্টোরিয়সকে বুধবার গ্রেফতার করল প্রেটোরিয়ার পুলিস।

স্টেইনের গোলায় পাকিস্তান অলআউট ৪৯ রানে

জোহানেসবার্গে চরম লজ্জায় পড়ল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হল মাত্র ৪৯ রানে। টেস্ট ক্রিকেটে এটাই পাকিস্তানের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান আজহার আলির। আজহার করেন ১৩ রান। আজহার ছাড়া দু অঙ্কের রান করেছেন একমাত্র অধিনায়ক মিসবা উল হক (১২)।

বছরে টেস্টে চারটে ডবল সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড ক্লার্কের

বছরে চার চারটে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়লেন মাইকেল ক্লার্ক। অ্যাডিলেড ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ২২৪ রানের ইনিংস খেলে বিশ্ব ক্রিকেটে এক অনন্য রেকর্ড গড়ে ফেললেন অসি অধিনায়ক। ডন ব্র্যাডম্যানকে টপকে গিয়ে এই নজির গড়ে ক্লার্ক প্রমাণ করলেন বিশ্ব ক্রিকেটে আর অস্ট্রেলিয়ার রাজ নেই ঠিকই কিন্তু একজন অস্ট্রেলিয়ানের রাজ আছে। বিশ্বের এক নম্বর টেস্ট দলের বিরুদ্ধে পরপর দুটো টেস্টে ডাবল সেঞ্চুরি করে ফেললেন ক্লার্ক। সিরিজের প্রথম টেস্টে করেছিলেন অপরাজিত ২৫৯ রান।

এক নম্বরের লড়াইয়ের শুরুটা হল ড্র দিয়ে

প্রাক্তন বনাম বর্তমান এক নম্বরদের লড়াইয়ের প্রথম ধাপটা নিষ্ফলাই থাকল। প্রকৃতির কোপে পড়ে ম্যাচের অনেকটা দফারফা হয়ে গেল ব্রিসবে‌নে প্রথম টেস্ট বুঝিয়ে দিল সিরিজে এখনও `পিকচার আভি বাকি হ্যা মেরে দোস্ত।`তবে এটাও ঠিক প্রথম টেস্ট ড্র হলেও কোথাও যেন একটা জয়ের আবহ পেল অসিরা। জয়ের আ ম্যাচের শেষ দিনে হাল্কা ক্লাইমেক্স থাকলেও এটা নিশ্চিন্ত ছিল প্রথম টেষ্ট ড্র হবে। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে বড় রানের পাহাড় তৈরি করে। জবাবে অস্ট্রেলিয়া সেই পাহাড়ে উঠতে প্রথমেই হোঁচট খায়।

ক্লার্ক-কোয়ানের ব্যাটিং তাণ্ডবে অসিরা ফ্রন্টফুটে

অধিনায়ক মাইকেল ক্লার্কের দুর্দান্ত দ্বিশত রান আর কোয়েনের ক্লাসিক শতরানের ভর করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৭ রানের `লিড` নিল। এখনও হাতে ছয় উইকেট বাকি। ম্যাচের চতুর্থ দিনের শেষে স্কোরবোর্ড এখন অস্ট্রেলিয়াকে স্বস্তিতে শ্বাস নিতে দিচ্ছে। কোয়ানের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট জীবনের এটা প্রথম শতরান। কিন্তু টেস্ট কেরিয়ারে তাঁর এই প্রথম শতরান খুব সহজে এল না। যখন ওয়ার্নার ৪, কিউনি ৯ ও প্রাক্তন অধিনায়ক পন্টিং ০ রানে প্যাভিলিয়নে ফিরে গেছেন, তখন অস্ট্রেলিয়া দাঁড়িয়ে মাত্র ৪০ রানে।

`এস সেভেনে` দক্ষিণ আফ্রিকার জয়

মাত্র ৪২ বলের খেলা! টি টোয়েন্টির জায়গায় যাকে অনায়াসে `সে সেভেন` বলা চলে। আর তাতেই দু`পয়েন্ট নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি এসে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটা মাত্র সাত ওভারে করে দিয়েছিল।