Vinod Kambli Health Update: হাসপাতালের বিছানায় শুয়ে গান ধরলেন কাম্বলি, দিলেন লড়াইয়ের বার্তা...
Brain Preservation: মৃত্যুর পরে মস্তিষ্কের অবস্থার দ্রুত অবনতি হতে থাকে, এই বিশ্বাস প্রায় আমাদের সকলেরই মনে জায়গা করে আছে। কিন্তু এই বিশ্বাসকেই চ্যালেঞ্জ করে বিজ্ঞানীরা একটি আশ্চর্যজনক নতুন জিনিস আবিষ্কার করেছেন।
এই খাবারটি যে তাঁর জীবন এমন দিন নিয়ে আসবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। স্থানীয় হাসপাতালের ডেপুটি ডিরেক্টর তথা চিকিৎসক ট্রান হুয়ে থো জানিয়েছেন, কাঁচা রক্ত দিয়ে বানানো পুডিং খেয়েই এই বিপত্তি বাধিয়েছেন ওই মহিলা।৫৮ বছর বয়সি মহিলার মস্তিষ্কে ভয়ঙ্কর পোকা বাসা বাঁধতে শুরু করে।
আকিকো ইয়াসাকির নেতৃত্বাধীন ওই গবেষণায় বলা হয়েছে, ভাইরাসটি মস্তিষ্কেও প্রতিলিপি গঠনেও সক্ষম হতে পারে ।
করোনায় আক্রান্ত হলে মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি কতটা? জেনে নিন এ বিষয়ে ঠিক কী বলছেন বিশেষজ্ঞরা...
আগামী সপ্তাহেই এর টিজারও প্রকাশ করা হবে বলে জানালেন বিজ্ঞানীরা...
সঠিকডায়েট মেনে চলতে পারলে পারকিনসন্স, অ্যালজাইমার্সের মতো গুরুতর স্নায়ুর সমস্যা থেকে সহজেই দূরে থাকা সম্ভব।
এর উত্তর রীতিমতো চমকে দেওয়ার মতো!
নিমেষে কষ্ট কমিয়ে দিতে পারে সঙ্গীর হাত। না, এটা শুধুমাত্র প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে নয়। যখন আপনি খুব কষ্টে রয়েছেন কিংবা আপনার প্রিয়জন খুব যন্ত্রণায় রয়েছেন, তাহলে সঙ্গীর হাত ধরুন। দেখবেন, আপনার যন্ত্রণা, কষ্ট অনেক কমে গিয়েছে। হ্যাঁ, এমনটাই বলছে গবেষণা।
বাড়িতে প্রত্যেক অভিভাবকেরাই বলে থাকেন, বাচ্চাদের ছেলেবেলা থেকে মাঠে খেলার অভ্যাস করতে। এর ফলে বাচ্চার শারীরিক এবং মানসিক উভয়েরই সঠিক বৃদ্ধি হয়। তবে এখনকার সময়ে বাচ্চারা মাঠে খেলতেই ভুলে গিয়েছে। তারা পড়াশোনার ফাঁকে যেটুকু সময় পায়, তা মোবাইল গেম , ভিডিও গেম প্রভৃতি ইন্ডোর গেমে মেতে থাকে। অনেকেই মনে করেন, বাচ্চাদের বেড়ে ওঠার জন্য ইন্ডোর গেম ভালো নয়। তবে, সম্প্রতি একটি তথ্য পাওয়া গিয়েছে, যেখানে বলা হচ্ছে, বাচ্চারা ভিডিও গেম খেললে, তাদের মধ্যে একাগ্রতা , মনোযোগ বাড়ে।
আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তানরা যেন বুদ্ধিদীপ্ত হয়ে ওঠে। তার জন্য তাদের সেরা শিক্ষাব্যবস্থা থেকে শুরু করে সবকিছুর দিক থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করি। কিন্তু সমীক্ষায় নতুন একটি বিষয় জানিয়েছেন গবেষেকরা। তাঁরা বলছেন, শিশুকে বুদ্ধিদীপ্ত করে তুলতে, তাদের বই পড়ে শোনান। তাহলে তারা আরও তাড়াতাড়ি সব কিছু আয়ত্ব করতে পারবে।
আপনি নিশ্চয়ই আপনার শরীরের পাশাপাশি মস্তিষ্ককেও সুস্থ সবল রাখতে চান। শুধু আপনিই বা কেন, আমরা সকলেই তো তাই চাই। কিন্তু কীভাবে আপনার মস্তিষ্ককে রাখবেন আরও বেশি তরতাজা? শিকাগোয় আমেরিকান সাইকোলজিকাল সোশাইটির সম্মেলন হয়ে গেল সম্প্রতি। সেখানে আলোচনা হয়, শারীরবৃত্তিয় বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা নিয়ে। সেখানেই নিউ মেক্সিকো হাইল্যন্ডস ইউনিভার্সিটির গবেষকরা দিয়েছেন নতুন তথ্য।
বাচ্চা থেকে বড়, সকলেই চকোলেট খেতে খুব ভালোবাসে। চকোলেট খেতে ভালোবাসে না, এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। জন্মদিন হোক, কিংবা যেকোনও অনুষ্ঠান, এক টুকরো চকোলেট চাই-ই চাই। বিভিন্ন রকমের চকোলেট আমরা খেয়ে থাকি। মিল্ক চকোলেট , ডার্ক চকোলেট । গবেষকেরা বলছেন এই ডার্ক চকোলেট খেলে মস্তিষ্কের বয়স বাড়তে পারে না।
গর্ভবতী অবস্থায় মহিলাদের শুধু শরীরেরই আকৃতি পরিবর্তন হয় না, বরং পরিবর্তন হয় তাঁদের মস্তিষ্কেরও। এমনটাই মত বিজ্ঞানী এবং গবেষকদের। নিউরোসায়েন্সের একদল বিজ্ঞানী এই কথা জানিয়েছেন। নেদারল্যান্ডের লেইদান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গর্ভবতী মহিলাদের উপর পরীক্ষা করে এই তথ্য জানিয়েছেন। দলের গুরুত্বপূর্ণ সদস্য এলসেলাইন হোকজেমা বলেছেন, 'আমরা পরীক্ষা করে দেখেছি যে, এমনি সময় মেয়েদের মস্তিষ্কের আকৃতি যেমন থাকে, পেটে সন্তান বাড়তে থাকার সঙ্গে সঙ্গে মেয়েদের মস্তিষ্কেরও পরিবর্তন হতে থাকে। তবে, আমরা এখনও সঠিক করে বলতে পারব না, ঠিক কতদিন পর্যন্ত মেয়েদের মস্তিষ্কের এই পরিবর্তনটা থেকে যায়। কারও কারও ক্ষেত্রে এটা এক কিংবা দু'বছর। কারও ক্ষেত্রে আবার বুড়ো বয়স পর্যন্তই থেকে যায়।'
সারা বিশ্ব জুড়ে সবথেকে বেশি যে খাবারটা খাওয়া হয়, তা হল মাছ। মাছ খেতে আমরা প্রায় প্রত্যেকেই ভালোবাসি। উপকার কী ক্ষতিকর, এত সব কিছু না ভেবেই আমরা মাছ খাই। প্রত্যেকের বাড়িতেই অভিভাবকেরা বলে থাকেন যে, মাছ খেলে নাকি শরীরের অনেক উপকার হয়। তাহলে জেনেই নিন, সত্যিই মাছ খেলে আমাদের শরীরের কী কী উপকার হয়-
অনেক তরিতরকারিতেই আমরা স্বাদ বাড়ানোর জন্য টমেটো ব্যবহার করে থাকি। অনেকে আবার স্যালাডেও টমেটো খেয়ে থাকেন। তবে টমেটো শুধুমাত্র খাবারে স্বাদই বাড়ায় না। টমেটোর অনেক উপকারিতা রয়েছে। এতে অনেক প্রকারের উপকারী গুণাগুণ রয়েছে। যা শরীরের জন্য খুবই প্রয়োজনীয়।
মারাত্মক কর্মব্যস্ত এখন আমাদের জীবন। কাজের চাপে খাওয়া, ঘুম সবই প্রায় শিকেয় উঠেছে। এর সঙ্গে রয়েছে আমাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন সমস্যা। ফলে মাথাটাকে চাপমুক্ত রাখাই দায় হয়েছে। কিন্তু এই চাপ আমাদের শরীরের জন্য একেবারেই সঠিক নয়। চাপমুক্ত হওয়ার আগে কোন কোন সমস্যার জন্য আপনি চাপে পড়ছেন সেটা বোঝা খুবই জরুরি।
ফ্যাট নামটা শুনলেই স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের নাকটা কেমন কুঁচকে ওঠে তাই না? ফ্যাট মানেই আমাদের ধারণা হয়ে গিয়েছে যে, অতিরিক্ত চর্বি আর অতিরিক্ত ওজন বৃদ্ধি। আর ওজন বেড়ে গেলেই দেখতে খারাপ হয়ে যাবে। এছাড়া আরও কত কিছু। তাই ডায়েট মেনে খাবার খাওয়া, খাবারের তালিকায় যতটা সম্ভব ফ্যাট বাদ দেওয়া প্রভৃতি ফ্যাট বিরোধী যত নিয়ম মানা যায়, সব করা। কিন্তু জানেন কি, আমাদের শরীরের জন্য ফ্যাটও যথেষ্ট জরুরি?
রাশিয়ার কয়েকজন বিজ্ঞানী সম্প্রতি ডলফিনের উপর একটি গবেষণা চালাচ্ছিলেন। তাঁরা দেখতে চাইছিলেন যে, ডলফিন সত্যিই মানুষের মতো কথা বলতে পারে কিনা। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর তাঁরা সিদ্ধান্তে আসেন যে, হ্যাঁ, সত্যিই ডলফিনেরা মানুষের মতো একে অপরের সঙ্গে কথা আদান প্রদান করতে সক্ষম। শুধু তাই নয়, মানুষের মতো খুশি এবং চিন্তা এই দুই অনুভূতি প্রকাশ করতেও সক্ষম।
মাছে মজে বাঙালি। আর বাঙালি হেঁশেল মানে তো মাছ, মাছ অ্যান্ড মোর। মত্স্যপ্রীতির বাঙালি আবেগ আকাশছোঁয়া। ইলিশ, পমফ্রেট পেলে তো কথাই নেই। তৈলাক্ত মাছ থেকে পাওয়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শরীরের কতটা উপকার করে, তা নিয়ে ভাবতে বয়েই গেছে বাঙালির। শুধু পাতে চাই মাছ।