জেসিকা হত্যা: সায়ন মুন্সীর বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

ফের বিপাকে পড়তে চলেছেন মডেল-অভিনেতা সায়ন মুন্সী। জেসিকা লাল হত্যা কাণ্ডের অন্যতম দুই সাক্ষী সায়ন মুন্সী ও প্রেম সাগর মানচার বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে তদন্তের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। আজ এই ঘটনার আরও ১৭ জন সাক্ষীকে বেকসুর খালাস করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে।

দীপক ভরদ্বাজের খুনে গ্রেফতার ৪, সন্দেহে স্ত্রী, পুত্র

দক্ষিণ দিল্লির খামার বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত বিএসপি নেতা তথা `রিয়েল এস্টেট টাইকুন` দীপক ভরদ্বাজের খুনে জড়িত চার জনকে গ্রেফতার করল পুলিস। সোমবার এক সাংবাদিক বৈঠকে দিল্লি পুলিসের (দক্ষিণ) ডেপুটি কমিশনার ছায়া শর্মা জানিয়েছেন পুরুষোত্তম রানা ওরফে মনু, সুনীল মান ওরফে সোনু, গাড়ির মালিক রাকেশ ওরফে ভোলা এবং ড্রাইভার অমিতকে গ্রেফতার করা হয়েছে। ধৃত রাকেশের দেওয়া তথ্যের ভিত্তিতেই অমিতকে গ্রেফতার করা গিয়েছে।

বিএসপি নেতা খুনে ব্যবহৃত স্কোডা গাড়ি উদ্ধার

বিএসপি নেতা দীপক ভরদ্বাজের খুনে ব্যবহৃত স্কোডা গাড়িটি উদ্ধার করেছে পুলিস। হরিয়ানার ঝিন্দ থেকে গাড়িটি উদ্ধার করা হয়। পুলিসের দাবি, তিন আততায়ীকেও চিহ্নিত করা গিয়েছে। উত্তর পশ্চিম দিল্লির হরিয়ানা সীমান্তে তারা আছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার এই গাড়িটি করেই আততায়ীরা নিহত নেতার দক্ষিণ দিল্লির ফার্মহাউসে ঢুকে খুন করে বলে দাবি করেছে পুলিস।

দিল্লি শিশু হত্যা কাণ্ডে গ্রেফতার তিন

নয়াদিল্লিতে অপহৃত দুই শিশুর মৃতদেহ উদ্ধারের একদিন পর এই ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করল দিল্লি পুলিস। ধৃত তিনজনের মধ্যে একজন ওই দুই শিশুর আত্মীয় বলেও জানা গেছে।

গার্ডেনরিচ কাণ্ডের তদন্তভার সিআইডিকে

সবাইকে অবাক করে গার্ডেনরিচ কাণ্ডের তদন্তের দায়িত্ব দেওয়া হল সিআইডিকে। বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ঘটনাতেই সিবিআই তদন্ত দাবি করতেন। কিন্তু দুষ্কৃতীর গুলিতে পুলিস কর্মীর মৃত্যুর মত এত বড় ঘটনার তদন্তভার দেওয়া হল সিআইডিকে। এতে পুলিস কর্মীদের মনোবলে চিড় ধরবে বলে মনে করছে বিশেষজ্ঞমহল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঘটনায় যাদের নাম এফআইআর-এ রয়েছে তাদের এখনও কেন গ্রেফতার করা হয়নি। এজন্যই কমিশনারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

বারাসাতে মহিলা খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়

বারাসতের সোনাখড়কিতে মহিলা খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়।  মৃতার স্বামীকে জোর করে অ্যাসিড খাওয়ানো হয়নি বলে জানিয়েছেন চিকিত্‍সকরা। মহিলার স্বামী এই মুহূর্তে আরজি কর হাসপাতালে চিকিত্‍সাধীন। তাঁর ক্ষতচিহ্ন পরীক্ষা করে চিকিতসকরা জানিয়েছেন, কোনওভাবেই ওই ব্যক্তিকে জোর করে অ্যাসিড খাওয়ানো হয়নি। জোর করে অ্যাসিড খাওয়ানো হলে ওই ব্যক্তির ঠোঁটে বা শরীরের অন্যান্য অংশে ক্ষতের চিহ্ন থাকত। 

বারাসাতে ধর্ষণ করে খুনের অভিযোগ

দেশজুড়ে যখন দিল্লি গণধর্ষণকাণ্ডের প্রতিবাদ চলছে তখনই এই রাজ্যে ফের উঠল ধর্ষণের অভিযোগ। শনিবার রাতে বারাসাতে এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। বারাসতে ইটভাটা থেকে উদ্ধার হয়েছে এক মহিলার অর্ধনগ্ন দেহ।

লাভপুরে তৃণমূল বনাম তৃণমূল লড়াইয়ে খুন

তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের লাভপুর। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল একজনের। অভিযোগ, গতকাল রাতে স্থানীয় বিধায়ক মণিরুল ইসলামের অনুগামীরা অস্ত্রশস্ত্র নিয়ে বিরোধী গোষ্ঠীর ওপর হামলা চালায়। প্রতিবাদে পথ অবরোধ করেন বিরোধী গোষ্ঠীর লোকজন। অবরোধ তুলতে গেলে বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিসকে। ভাঙচুর হয় পুলিসের গাড়ি।

সোনাগাছিতে রহস্যম়ত্যু যৌনকর্মীর

বন্ধ ঘর থেকে যৌনকর্মীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মধ্য কলকাতার বটতলা থানা এলাকায়। মৃতের নাম মায়া বিশ্বাস। আঠাশ নম্বর ইমাম বক্স লেনের ব্যানার্জি হাউসে থাকতেন মায়া বিশ্বাস। রাত দেড়টা নাগাদ তাঁকে শেষ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। আজ সকাল থেকেই মায়া বিশ্বাসের ঘরের দরজা বন্ধ ছিল।