সিকিম গোল্ড কাপের ফাইনালে আজ মুখোমুখি মহামেডান-সিকিম হিমালয়ান FC
লাহোরে পিএসএল অর্থাত্, পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচ লাহোরে গিয়ে খেলতে রাজি নন শ্রীলঙ্কার জোড়া ক্রিকেটার কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়বর্ধনে। শুধু এই দুজন শ্রীলঙ্কার ক্রিকেটারই নন, ফাইনালে লাহোরে গিয়ে খেলতে রাজি নন ওয়েস্ট ইন্ডিজের ধ্বংসাত্মক ব্যাটসম্যান ক্রিস গেইলও। কারণ? কারণ, লাহোরের নিরপত্তা নিয়ে সংশয় রয়েছে তাঁদের। তাই করাচি লায়ন্সের হয়ে ফাইনালে খেলতে রাজি নন এই ত্রয়ী।
কড়া নিরাপত্তায় পাঞ্জাব ও গোয়ায় বিধানসভা ভোটের ভোটগ্রহণ চলছে। ২০১৯ সালের লোকসভা ভোট যদি ফাইনাল হয়, তাহলে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন অবশ্যই সেমিফাইনাল। গোয়া ও পাঞ্জাবে ক্ষমতা ধরে রাখাই চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের সামনে। দুই রাজ্যেই একদফায় সব আসনে ভোট হচ্ছে। পঞ্জাবে ১১৭টি আসনে লড়াছেন ১১৪৫ জন প্রার্থী। অন্যদিকে গোয়ার ৪০ টি আসনে ২৫০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে।
অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস ফাইনালে অঘটন। সপ্তম গ্র্যান্ড স্ল্যাম খেতাবের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সানিয়া মির্জাকে। অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে মেগা ফাইনালে শেষ হয়ে গেল সানিয়া-ডডিজের দৌড়। স্ট্রেট সেটে হেরে গেলেন ইন্দো-ক্রোয়েশিয়ার এই জুটি। আবিগিয়াল স্পিয়ার্স-সেবাস্তিয়ান কাবালের কাছে হারলেন সানিয়ারা। মেলবোর্ন পার্কে শুরু থেকেই পিছিয়ে ছিলেন সানিয়া-ডডিজ জুটি।
অস্ট্রেলিয়ান ওপেনে স্বপ্নের ফাইনাল। রবিবার ফাইনালে মুখোমুখি হবেন রজার ফেডেরার এবং রাফায়েল নাদাল। শুক্রবার সেমিফাইনালে বুলগারিয়ার গ্রিগোর দিমিত্রোভকে হারিয়ে ফাইনালে পৌছলেন রাফা। প্রায় পাঁচ ঘন্টা ধরে চলা পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ের পর জয় পান নাদাল। দুহাজার নয় সালে অস্ট্রেলিয়ান ওপেনে ফেডেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।
আর খানিকক্ষণ সময়ের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে এবারের আইএসএলের ফাইনাল ম্যাচ। পাওয়া যাবে এবারের চ্যাম্পিয়নকে। মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেটের দুই বন্ধু সচিন-সৌরভের দল। সৌরভের অ্যাটলেটিকো দ্য কলকাতা এবং সচিনের কেরলা ব্লাস্টার্স। এই ম্যাচ মূলত কেরালা ব্লাস্টার্সের প্রতিশোধ নেওয়ার ম্যাচ। তাই ম্যাচ দেখতে বসার আগে কয়েকটা জিনিস জেনে নিন। যেগুলো জানলে আপনার খেলা দেখতে সুবিধা হবে।
মারাকানায় দুবছর আগের দুঃস্বপ্নের রাতের বদলা নেওয়ার সুযোগ ব্রাজিলের সামনে। শনিবার রাতে অলিম্পিকের ফুটবলের ফাইনালে মুখোমুখি ব্রাজিল ও জার্মানি। দুবছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে এই জার্মানির কাছে ১-৭ গোলে পরাজিত হয়েছিল সেলেকাওরা। অন্ধকারে ডুবে গিয়েছিল ব্রাজিলের ফুটবল। দুবছরে অবশ্য হেভিওয়েট দুটো দলেই অনেক রদবদল হয়েছে। অলিম্পিকের ইতিহাসে প্রথমবার সোনা জেতার হাতছানি পেলের দেশের সামনে।
কোপার আমেরিকার ফাইনালের পর প্রথমবার ম্যাচ খেললেন লিওনেল মেসি। শনিবার রাতে ডাবলিনে সেলটিককে তিন-এক গোলে হারাল বার্সেলোনা। পয়তাল্লিশ মিনিট মাঠে থেকে গোল হয়তো পাননি মেসি। বার্সার সেরা তারকা অবশ্য নিজের ঝলক দেখালেন কয়েকবার। ম্যাচের শুরুতে আর্দা তুরানের গোলে এগিয়ে যায় ক্যাটালিয়ান্স ক্লাব। কিছুক্ষণের মধ্যেই অবশ্য গোল খেয়ে যায় এনরিকে ব্রিগেড।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বন্দনায় জাতীয় আর ক্লাব দলে তাঁর সতীর্থ পেপে। গোটা ইউরো কাপে যোগ্য নেতার মত পর্তুগালকে নেতৃত্ব দিয়েছিলেন সিআরসেভেনে। চোটের কারণে ফাইনালের বেশিরভাগ সময়টা খেলতে না পারলেও, মাঠের বাইরে থেকে গোটা দলকে তাতাতে দেখা গেছিল পর্তুগিজ অধিনায়ককে। জাতীয় দলের মতই ক্লাবেও রোনাল্ডোর সঙ্গে একসাথে খেলেন পেপে। ইউরো ফাইনালের ম্যাচের সেরা পেপে বলছেন, গোটা টুর্নামেন্টের সময় তারা একটা পরিবারের মত হয়ে উঠেছিলেন। যার নেপথ্যে ছিলেন অধিনায়ক রোনাল্ডো।
এবারের ইউরো কাপের প্রথম ম্যাচের পর থেকেই নায়কের সম্মান পাচ্ছিলেন তিনি। ফ্রান্সের পায়েত। ইউরো কাপের ফাইনালে তাঁর করা ট্যাকলে চোট পেয়েই ম্যাচ শেষ হয়ে যায় রোনাল্ডোর। ম্যাচের শুরুতেই দিমিত্রি পায়েতের ট্যাকলের পরও খেলে যাওয়ার চেষ্টা করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু দুবার চেষ্টা করেও শেষ পর্যন্ত ২৫ মিনিটের সময় মাঠ ছেড়েছেন কাঁদতে কাঁদতে।
স্ট্যাড দ্য ফ্রান্সে দেখা হল গুরু-শিষ্যের। গুরু অ্যালেক্স ফার্গুসনকে দেখতে পেয়েই জড়িয়ে ধরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ট্রফি জেতার আনন্দের মধ্যেও প্রাক্তন কোচকে ভুললেন না সিআরসেভেন। রোনাল্ডোর খেলা দেখবেন বলে গ্যালারিতে হাজির হয়েছিলেন ম্যান ইউয়ের প্রাক্তন কোচ অ্যালেক্স ফার্গুসন। তবে চোট পেয়ে রোনাল্ডোকে মাঠের বাইরে চলে যেতে দেখে কিছুটা হতাশ হন কিংবদন্তি কোচ। তবে সেই হতাশাই আনন্দে পরিণত হয় প্রিয় ছাত্রের হাতে ইউরোপ সেরার ট্রফি দেখে। গ্যালারিতে সিআরসেভেনের অপেক্ষা করছিলেন অ্যালেক্স।
অ্যান্টনিও গ্রেইজম্যান। জার্মানির বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্স দলের চোখের মণি এই স্ট্রাইকার। ইউরো কাপে ইতিমধ্যেই ছয় গোল করা হয়েছে গ্রেইজম্যানের। গোল্ডেন বুট জয়ের দৌড়ে শীর্ষে রয়েছেন তরুণ এই স্ট্রাইকার। তবে এসব না ভেবে গ্রেইজম্যানের ফোকাসে শুধুই খেতাব জয়। জিদানের শহরে নতুন নায়ক পেল ফ্রান্স। মার্সেই থেকেই উঠে এসে বিশ্বফুটবল মাতিয়েছিলেন জিনেদিন জিদান। তবে বৃহস্পতিবার রাতের পর গোটা ফ্রান্সের মতই মার্সেইও মজে ছিল অ্যান্টনিও গ্রেইজম্যানে। দু বছর আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ফ্রান্সকে। সেই ম্যাচে হেরে চোখের জলে বিদায় নিতে হয়েছিল গ্রেইজম্যানকে। বৃহস্পতিবার রাতে ফরাসি এই স্ট্রাইকাররের জন্যই গোটা ফ্রান্স জুড়ে উতসব। কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পেনাল্টি মিস করে ভিলেন হয়েছিলেন অ্যাটলেটিকোর তারকা স্ট্রাইকার গ্রেইজম্যান। সেমিফাইনালে অবশ্য জার্মানির বিরুদ্ধে পেনাল্টি মারতে দ্বিধা করেননি তিনি।
ইউরো থেকে বিদায় নিল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। জোয়াকিম লো-র দলকে দুই-শূন্য গোলে হারিয়ে ইউরোর ফাইনালে জায়গা করে নিল আয়োজক দেশ ফ্রান্স। ফলে ডাবল জেতার স্বপ্ন অধরাই থেকে গোল বাস্তিয়ান সোয়াইনস্টেইগারদের। মার্সেইয়ের মহারণে বাজিমাত করলেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার অ্যান্টনিও গ্রেইজম্যান। দু অর্ধে দুটো গোল করে ম্যাচে পার্থক্য গড়ে দেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই স্ট্রাইকার। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে সোয়াইনস্টেইগারের হাতে বল লাগলে পেনাল্টি পায় ফ্রান্স।
বিশ্বের সেরা ডিফেন্স চুরমার। দুনিয়ার সেরা গোলকিপার পরাস্ত হলেন দুবার। নায়কের নাম অ্যান্টোনিও গ্রিজম্যান। চুম্বকে এটাই ইউরো দুহাজার ষোলোর দ্বিতীয় সেমিফাইনাল। জোয়াকিম লোর টিমকে দুমড়ে-মুচড়ে দিয়ে ফাইনালে রোনাল্ডো-নানির মুখোমুখি দিদিয়ের দেশঁর দল। সবুজ ঘাসের বুক চিরে যতই দুর্বার গতিতে এগিয়ে গেলেন গ্রিজম্যান, পোগবা, পায়েতরা, ততই গ্যালারিজুড়ে উল্লাসে ফেটে পড়লেন আয়োজক দেশের সমর্থকরা।
শেষ ল্যাপে ইউরো কাপ। কোয়ার্টার ফাইনাল শেষে এবার সেমিফাইনালের পালা। ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য লড়াই চালাবে চারটে দেশ। বৃহস্পতিবার রাতে প্রথম সেমিফাইনালে পর্তুগালের মুখোমুখি হবে এবারের ইউরোর সারপ্রাইজ প্যাকেজ ওয়েলস। এই ম্যাচের ইউএসপি হতে চলেছে বেল বনাম রোনাল্ডোর লড়াই। গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে ক্লাব ফুটবলের দুই সতীর্থ সামনা-সামনি লড়াইয়ে কেমন পারফর্ম করেন দেখার জন্য।
বারো বছর পর আবার ইউরো কাপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছে পর্তুগাল। নির্ধারিত নব্বই মিনিটে একটা ম্যাচ না জিতেও সেমিফাইনালে পৌছে গেছেন রোনাল্ডোরা। জোড়া গোল করা ছাড়া কিছুই করেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেমিতে ওয়েলসের মুখোমুখি হবে ফার্নান্ডো স্যান্টোসের দল। মেগা সেমিতে বেল বনাম রোনাল্ডো দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। তবে বন্ধু বেলের সঙ্গে লড়াই নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ সিআরসেভেন। তার মাথায় শুধুই সেমিফাইনাল ম্যাচ।
এ যেন রিপিট টেলিকাস্ট। গতবারের কোপা ফাইনালের পুনরাবৃত্তি এবারও। রুদ্ধশ্বাস পেনাল্টিতে চিলির কাছে হেরে ফের রানার্স হয়ে মাঠ ছাড়তে হল আর্জেন্টিনাকে। স্নায়ুর লড়াইয়ে ভিদাল, ভার্গাসদের কাছে হার মানতে হল মেসি, মাসচেরানোদের। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হল চিলি। ব্রাজিল, আর্জেন্টিনা নয়, লাতিন আমেরিকায় এখন চিলি যুগ শুরু।
ফুটবল টিম গেম। এগারো বনাম এগারোর লড়াই। বর্তমান ফুটবলে তারকা প্রথা ভুলে যে দলে ভারসাম্য বেশি তারাই বাজিমাত করে। তবে মেগা ম্যাচে তারকারাই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেন। মূহুর্তের জাদুতে বদলে যায় ম্যাচের রং। কোপার ফাইনালের আগে এক নজরে আর্জেন্টিনার ত্রিফলার দিকে।
সোমবার সকালে কোপা আমেরিকার মেগা ফাইনাল। মার্কিন মুলুকে মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও চিলি। দীর্ঘ তেইশ বছরের ট্রফি খরা কাটানোর হাতছানি মেসিদের সামনে। পরপর দুবার লাতিন সেরা হওয়ার সুযোগ চিলির কাছেও। মেসি,দি মারিয়ার সৃষ্টিশীল ফুটবল বনাম স্যাঞ্চেজ, ভিদালদের পাওয়ারফুল গেম দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। দুহাজার পনেরোর পর দুহাজার ষোলো। শতবর্ষের কোপা আমেরিকার ফাইনালে গতবারের অ্যাকশন রিপ্লে। মার্কিন মুলুকে মুখোমুখি আর্জেন্টিনা ও চিলি। বিশ্বফুটবলে দীর্ঘ তেইশ বছর ট্রফি না জেতার খরা কাটানো সুযোগ মারাদোনার দেশের কাছে। অন্যদিকে আরও একবার লাতিন সেরা হওয়ার সামনে দাঁড়িয়ে চিলি। নিউইয়র্ক সিটির মেট লাইফ স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। দুই দেশের অতীতের সাক্ষাতে কে এগিয়ে, কেই বা পিছিয়ে এক নজরে দেখে নেব।
কোপায় মেসির মাস্টারক্লাস চলছেই। আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কোপার ফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা। জেরার্ডো মার্টিনোর দলের জয়ের নায়ক সেই লিওনেল মেসিই। কোপার সেমিফাইনালে গোল করে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন LM 10। ৫৫ গোল করে বাতিস্তুতাকে পেছনে ফেলে দিলেন আর্জেন্টিনীয় সুপারস্টার।
এই ইডেনেই ১৯৯৬ সালের বিশ্বকাপে গোটা বিশ্ব দেখেছিল, কীভাবে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ছেন বিনোদ কাম্বলি। মানুষ তো খেলোয়াড়দের সঙ্গে একাত্ম হয়ে যায়। তাই তাঁর প্রিয় খেলোয়াড়কে চোখের সামনে কাঁদতে দেখলে কষ্ট হয় বইকি। সেটা অনেক দূরের মারাদোনাই হন অথবা সেদিনের বিনোদ কাম্বলি। গতকাল আইপিএল ফাইনালেও দেখা গেল সেই দৃশ্য। কেঁদে ফেললেন এক ক্রিকেটা্র। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটার সচিন বেবি।