আজ ডক্টরস ডে পালনে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার
ক্রাইসচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সাকিব আল হাসানের জন্যই লড়াইয়ে ফিরল বাংলাদেশ। গতকাল প্রথমদিনে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল ২৮৯ রানে। জবাবে আজই প্রথম ইনিংসে ব্যাট করতে নামে কিউয়িরা। আর দিনের শেষে নিউজিল্যান্ডের রান ৭ উইকেটে ২৬০। হাতে তিন উইকেট। আর কেন উইলিয়ামসনের দল পিছিয়ে রয়েছে ২৯ রানে।
আজকের আধুনিক জীবনযাত্রায় নিজেকে ফিট রাখতে নিয়মিত শরীরচর্চা একেবারেই বাধ্যতামূলক হয়ে পড়ছে। নাহলেই টিকে থাকা দায়। কিন্তু শরীরচর্চা করা ভালো। শরীরচর্চা করলে উপকার পাওয়া যায়, এসব তো জানেন সকলেই। কিন্তু ঠিক কতক্ষণ শরীরচর্চা করলে লাভ পাওয়া যাবে শরীরের? সেটাও তো জেনে নিতে হবে নাকি?
কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে টুইটে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই রাহুল গান্ধীকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। নোট বাতিলের পর বিধানসভা ভোটের তিক্ততা কাটিয়ে ক্রমশ কাছাকাছি আসছে কংগ্রেস-তৃণমূল কংগ্রেস। আজ মুখ্যমন্ত্রীর টুইট তারই প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক মহল।
চেন্নাই টেস্ট জিততে গেলে ভারতের কাছে সহজ সমীকরণ। হাতে মঙ্গলবারের গোটা দিন। ইংল্যান্ডের ১০ উইকেট ফেলতে হবে। আর সেটা না হলে, সিরিজের শেষ টেস্ট হবে ড্র। এ তো গেল মঙ্গলবার কী হতে পারে, সেই কথা। তার আগে জেনে নিন, সোমবার চেন্নাইতে কী কাণ্ডটাই না হল। ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৪৭৭ রানের জবাবে ব্যাট করছিল ভারত। আজ যখন ভারতীয় দল ব্যাট করতে নামে, তখন বিরাট কোহলির দলের রান ৪ উইকেটের বিনিময়ে ৩৯১। করুন নায়ার অপরাজিত ছিলেন ৭১ রানে এবং মূরলী বিজয় অপরাজিত ছিলেন ১৭ রানে। সেখান থেকে ভারত দিনের শেষে ডিক্লেয়ার করে ৭ উইকেটের বিনিময়ে ৭৫৯ রান করে! হ্যাঁ, ৭ উইকেটের বিনিময়ে ৭৫৯। এটাই টেস্টে ভারতীয় দলের এক ইনিংসে করা সর্বোচ্চ রান। এতদিন ভারতের সর্বোচ্চ রান ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০০৯-এর মুম্বই টেস্টের ৯ উইকেটে ৭২৬ রান। আর এই দুর্দান্ত কাজটা সম্ভব করলেন যিনি, তিনি খেলছেন জীবনের তৃতীয় টেস্ট। তার আবার তৃতীয় ইনিংস। সেই করুন নায়ারই কিনা আজ প্রথমে করলেন সেঞ্চুরি। এরপর ডাবল সেঞ্চুরি। এবং সবশেষে ট্রিপল সেঞ্চুরি! আরও অবাক করে আউটই হলেন না শেষ পর্যন্ত! অপরাজিত থাকলেন ৩০৩ রান করে! তখনই বিরাট কোহলি ডিক্লেয়ার না করে দিলে, করুন হয়তো ভেঙে দিতেন বীরেন্দ্রে সেহবাগের ৩০৯ রান বা ৩১৯ রানের রেকর্ড। অধিনায়ক বিরাটের কাছে দলের জয়টাই বড় কথা। তাই রেকর্ডের জন্য সময় নষ্ট করতে চাননি হয়তো। না হলে এ দেশের সর্বোচ্চ রানের মালিক হওয়ার সেরা সূযোগ ছিল কর্নাটকের করুনের সামনে। রেকর্ড না ভাঙতে পারলেও, বীরেন্দ্র সেহবাগের পর করুন দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে ৩০০ রানের ইনিংস খেললেন। সেটাই বা জীবনের তৃতীয় টেস্টে তাও আবার পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে, যথেষ্ট নয় কী?
টেস্ট সিরিজ আগেই হেরে গিয়েছে ইংল্যান্ড। চেন্নাই টেস্ট কুকদের কাছে শুধুই সম্মাণ বাঁচানোর লড়াই। তা সেই, সম্মাণ কিন্তু প্রথম ইনিংসে ভালোই বাঁচালো ইংল্যান্ড চেন্নাই টেস্টে। প্রথম দিনের ৪ উইকেটে ২৮৪ রান হাতে নিয়ে খেলতে নেমে ইংল্যান্ডের প্রথম ইনিংস এদিন শেষ হল ৪৭৭ রানে গিয়ে। মইন আলি শেষ পর্যন্ত আউট হলেন ১৪৬ রান করে। বেন স্টোকস অবশ্য রান পাননি। তাঁর অবদান মাত্র ৬ রান। রান পাননি বাটলারও। জোস বাটলার আউট হন ৫ রান করেই। এই টেস্টেই অভিষেক হওয়া ডসন করেন ৬৬ রান। আদিল রশিদও খেলেন ৬০ রানের মূল্যবান ইনিংস। এই দুজনই ইংল্যান্ডকে প্রায় পাঁচশো রানের দোড়গোড়ায় পৌঁছে দেন। পরে ব্রড এসে করেন ১৯ রান। আর বল করেন ১২ রান।
চেন্নাই টেস্টের প্রথম দিনের লাঞ্চের শেষে বেশ ভালো জায়গায় ভারত। একটু চাপে ইংল্যান্ড। সিরিজের শেষ টেস্টে টস জিতলেন ইংরেজ অধিনায়ক অ্যালিস্টার কুক। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু মাত্র ২১ রানেই দু'উইকেট পড়ে যায় ইংল্যান্ডের। যদিও লাঞ্চের সময় ইংরেজদের রান ২ উইকেটের বিনিময়ে ৬৮।
অনবদ্য দ্বিশতরান অধিনায়ক বিরাট কোহলির। টেস্ট কেরিয়ারে প্রথম শতরান জয়ন্ত যাদবের। ওয়াংখেড়েতে সিরিজ জয়ের পথে ভারত। ইনিংস জয়ের হাতছানি কোহলি ব্রিগেডের। ইনিংস হার এড়াতে এখনও উনপঞ্চাশ রান করতে হবে কুকদের। মুম্বই টেস্টে জয়ের দোরগোড়ায় ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে ভারতের প্রয়োজন আর চারটি উইকেট। উল্টোদিকে ইনিংস হার এড়াতে কুকদের দরকার আরও উনপঞ্চাশ রান। এদিন সকালে বিরাট কোহলি-জয়ন্ত যাদব জুটি ভারতকে জয়ের ভিত গড়ে দেয়। অষ্টম উইকেটে দুজনে দুশো একচল্লিশ রান তোলে। বিরাট কোহলি এদিন দ্বিশতরান পূর্ণ করেন। কোহলি দুশো পয়ত্রিশ রানে আউট হন। জয়ন্ত যাদব টেস্ট কেরিয়ারের প্রথম শতরান করার কৃতিত্ব দেখান। জয়ন্ত করেন একশো চার রান।
বিরাট কোহলির জন্যই বিপাকে পড়ে গিয়েও মুম্বই টেস্টের প্রথম ইনিংসে লিড পেল ভারত। এবং লিড আরও বাড়বে। কারণ, হাতে রয়েছে আরও তিন তিনটে উইকেট। আর ক্রিজে রয়েছেন বিরাট কোহলি স্বয়ং! ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৪০০ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে দারুণ জায়গায় ছিল ভারত। ১ উইকেটে ১৪৬ রান বোর্ডে ছিল ভারতের। তৃতীয় দিনের খেলা শুরু হতেই ছবিটা বদলে যায় একেবারে। ফিরে যান চেতেশ্বর পূজারা। তিনি করেন ৪৭ রান। মাত্র ১৩ রান করে আউট হয়ে যান করুন নায়ারও। পার্থিব প্যাটেলের অবদানও মাত্র ১৫ রান। বল হাতে ছ' উইকেট পেলেও ব্যাটে ০ রানে ফেরেন অশ্বিন। রবীন্দ্র জাদেজা করেন ২৫ রান। তারপরেও ভারতের রান ভদ্রস্থ দেখাচ্ছে, তাঁর প্রথম কারণ, ওপেনার মূরলী বিজয়। তিনি করেন ১৩৬ রান। আর ক্যাপ্টেন বিরাট কোহলি এখনও অপরাজিত রয়েছেন ১৪৭ রানে। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন জয়ন্ত যাদব (৩০ অপরাজিত)।
নোট বাতিলে আজও অচল সংসদ। বিক্ষোভ, হট্টগোলে পণ্ড লোকসভা-রাজ্যসভার অধিবেশন। সরকার ও বিরোধী, দু পক্ষই নিজেদের অবস্থানে অনড়। ফলে গোটা দিন কার্যত কোনও কাজই হল না সংসদে।সকাল থেকেই কোমর বেধে নামেন বিরোধীরা। অধিবেশন শুরুর আগে রণকৌশল ঝালিয়ে নিতে এক দফা বৈঠকও হয়। নিট ফল, গত কয়েকদিনের পুনরাবৃত্তি।নোট বাতিল নিয়ে আলোচনার কথা ছিল লোকসভায়। কিন্তু শুরুতেই বিরোধীদের দাবি, ভোটাভুটি সহ আলোচনা হোক। রাজি হয়নি সরকারপক্ষ।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সওয়ালে চিঁড়ে ভেজেনি। তুমুল বিক্ষোভে শেষ পর্যন্ত দিনের মত মুলতুবি লোকসভা।
আগামিকালই শেষ হয়ে যেতে পারে মোহালি টেস্ট।হ্যাঁ, চারদিনেই মোহালি টেস্ট শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ, ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ২৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে আজ ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪১৭ রানের। মানে ভারতের লিড ছিল ১৩৪ রানের। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয়দিনের শেষে ইংরেজদের নাম ৪ উইকেটে ৭৮। অর্থাত্, ইংল্যান্ড এখনও পিছিয়ে ৫৬ রানে।আর তাদের হাতে রয়েছে ৬ উইকেট। এবার জেনে নিন আজ সকাল থেকে ঠিক কী কী হল সারাদিন। ১৫৬ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পরও ভারত যে প্রথম ইনিংসে শেষ পর্যন্ত ৪১৭ রান তুলল, তার গোটা কৃতিত্বটাই মূলত তিনজনের। রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং জয়ন্ত যাদব। ভারতের এই তিন স্পিনারই ভারতকে বড় রানের লিড এনে দিলেন। ৬ উইকেটে ২৭১ রান নিয়ে মোহালি টেস্টের তৃতীয় দিনে মাঠে নেমেছিলেন অশ্বিন এবং জাদেজা। অশ্বিন এদিন আউট হলেন ৭২ রান করে। আর জাদেজা খেললেন তাঁর টেস্ট কেরিয়ারের সেরা ইনিংস। করলেন ৯০ রান। ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ না দিলে, সেঞ্চুরিটা এদিন রাখাই ছিল তাঁর নামে। জাদেজা আউট হওয়ার পর নিজের কেরিয়ারের প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি করে মাঠ ছাড়েন জয়ন্ত যাদবও। জয়ন্তর অবদান ৫৫ রান। উমেশ যাদব অপরাজিত থাকেন ১২ রান করে। ভারতের হয়ে কোনও টেস্টে ৭, ৮ এবং ৯ নম্বর ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করলেন এই প্রথম।ইংল্যান্ডের হয়ে ৫ টি উইকেট নিলেন বেন স্টোকস। আর ৪ টি উইকেট নিলেন আদিল রশিদ।
মোহালি টেস্টের প্রথম দিনে যথারীতি ব্যাটিং বিপর্যয় ইংল্যান্ডের। ভারতের সব বোলারকে সম্মান করে, সবার হাতে উইকেট দিয়ে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের রান ৮ উইকেটে ২৬৮ রান। ইংল্যান্ড ইনিংসের সবথেকে বেশি রানের মালিক বেয়ারস্টো। তিনি করেন ৮৯ রান। এছাড়া আর কোনও ইংরেজ ব্যাটসম্যান ৫০ করতে পারেননি। অধিনায়ক অ্যালিস্টার কুক করেন ২৭ রান। অন্য ওপেনার হামিদ করেন ৯ রান। ইংল্যান্ডের ব্যাটিংয়ের স্তম্ভ জো রুট আউট হয়ে যান ১৫ রান করেই। মইন আলিও করেন ১৬ রান। বেন স্টোকসের অবদান ২৯ রান। জস বাটলারের অবদান ৪৩ রান। ওকস করেন ২৫ রান।
ভাইজাগ টেস্টের চতূর্থ দিনের শেষে যা অবস্থা, তাতে সিরিজের দ্বিতীয় টেস্টেই সম্ভাবত এগিয়ে যেতে চলেছে কোনও দল। সমীকরণ জলের মতো সোজা। সোমবার টেস্টের পঞ্চম দিনে ভারতকে জিততে হলে, ফেলতে হবে ইংরেজদের আটটি উইকেট। আর ইংল্যান্ডকে জিততে হলে, সারাদিনে আট উইকেট হাতে নিয়ে তুলতে হবে আরও ৩১৮ রান। আর সেটা না তুলতে পারলেও যদি উইকেট রাখতে পারে, তাহলে টেস্ট হবে ড্র। যদিও পরের দুটো সম্ভাবনা খাতায় কলমে বলে ফেলাটাই সহজ। আসলে বাস্তবে সহজ কাজ হল, প্রথমটাই।
ভাইজাগ টেস্টের তৃতীয় দিনের শেষে বেশ ভালো জায়গায় রয়েছে ভারতীয় দল। ভারতের প্রথম ইনিংসে করা ৪৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংরেজদের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২৫৫ রানে। অর্থাত্, পুরো ২০০ রানের লিড পায় বিরাট কোহলির দল। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ভারতের রান ৩ উইকেটে ৯৮।
ইডেন টেস্টের দ্বিতীয় দিন শুধুই ভারতের। কিছুটা সময় ঋদ্ধিমান সাহার তো কিছুটা সময় ভুবনেশ্বর কুমারের। আসলে লাভ ভারতেরই। আর ক্ষতি হল নিউজিল্যান্ডের। গতকালকের ৭ উইকেটে ২৩৯ রান হাতে নিয়ে আজ খেলতে নেমেছিল ভারত। প্রথম ইনিংসে ভারত শেষ করল ৩১৬ রানে। সৌজন্যে ঋদ্ধিমা্ন সাহা। খেললেন ইপরাজিত ৫৪ রানের দুর্দান্ত ইনিংস। কিউয়িদের হয়ে তিনটি উইকেট নেন হেনরি।
আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে প্রধান বক্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আঠাশে অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হলেও ওইদিন রবিবার হওয়ায় অনুষ্ঠান দু-দিন এগিয়ে আনা হয়েছে। পালাবদলের পর তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে অশান্তির অভিযোগ উঠেছে বারবার।
দীপার মত দু- এক জন বাদ দিলে রিও অলিম্পিকে চতুর্থ দিন পর্যন্ত প্রত্যাশা পূরণে ব্যর্থ ভারতীয় ক্রীড়াবিদরা। মঙ্গলবার পঞ্চমদিন। এদিন শুটিং, তিরন্দাজি, হকি এবং বক্সিং-এর মত গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে নামবেন ভারতীয় খেলোয়াড়রা । পঞ্চমদিনে সবার চোখ থাকবে তিরন্দাজি অতুন দাস এবং ভারতের হকি ম্যাচের দিকে । এক নজরে দেখে নেব রিও অলিম্পিকে মঙ্গলবারের ভারতের সূচি -
আমরা প্রত্যেকেই কোনও না কোনও দেবতার আরাধনা করি। মনে শক্তি বাড়াতে দেবতার স্তূতি করি। তাঁর কাছে মনের সমস্ত সুখ দুঃখের কথা বলি। তবে একটা জিনিস লক্ষ্য করার মতো যে, প্রত্যেকদিন কিন্তু প্রত্যেক দেবতার পুজো হয় না। এক একটি বিশেষ দিনে এক এক দেবতার পুজো করা হয়। আপনারাও নিশ্চয়ই করেন? জানেন পূরাণ মতে আসলে সপ্তাহের কোন দিন কোন দেবতার পুজো করা উচিত্?