Shatarup Ghosh on Anirban Bhattacharya's song: কী রয়েছে সেই গানে? পঙ্কজ কুমার ভাদুড়ি নামে একজনের পোস্টে দেখা যাচ্ছে গিটার বাজিয়ে গান গাইছেন শতরূপ আর তার এক সঙ্গী। ওদের দুজনের গান গাওয়ার দৃশ্য দেখানো হয়েছে, কিন্তু ব্যাক গ্রাউন্ডে গাইছেন অন্য কেউ। কী সেই গান? শতরূপ আর তার দলবল যে কথাগুলি বলছিলেন, সেই কথাই গানের কলিতে।
Hooliganism: কিছুদিন আগেই হুলি গান ইজমের মেলার গান ছড়িয়েছিল ঝড়ের গতিতে। এবার তাঁদের কনসার্ট থেকে ভাইরাল আরেক গান। যেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদেরই কটাক্ষ করতে শোনা যায় অনির্বাণ ও দেবরাজকে।
Hooligaanism: কলকাতার একটি কনসার্টের মঞ্চ থেকে ভাইরাল হুলিগানইজ়মের গান। সেই গানেই উঠে এসেছে SIR থেকে শুরু করে AI। কটাক্ষ করা হয়েছে তিন রাজনৈতিক দলের তিন প্রতিনিধিকেও। সেই গানেই ব্যবহার করা 'সনাতন' শব্দ থেকে শুরু বিতর্ক। এই বিতর্কেই অনির্বাণকে ক্ষমা চাইতে বললেন রুদ্রনীল।
Hooliganism viral song: সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে অনির্বাণের গানের দল 'হুলি গান ইজ়ম'-এর গান। যে গানে তিন রাজনৈতিক দলের তিন প্রতিনিধিকে কটাক্ষ করে রয়েছে দু-এক লাইন। কুণাল ঘোষ সেই গানের ক্লিপটি শেয়ার করে লেখেন, তিনি মজাই পেয়েছেন।
Hooliganism: কিছুদিন আগেই হুলি গান ইজমের মেলার গান ছড়িয়েছিল ঝড়ের গতিতে। এবার তাঁদের কনসার্ট থেকে ভাইরাল আরেক গান। যেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদেরই কটাক্ষ করতে শোনা যায় অনির্বাণ ও দেবরাজকে।
ফের তৃণমূল নেতার দাদাগিরি। ভাড়াটে তুলতে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। সিউড়ির কলেজপাড়া এলাকার ঘটনা। পাঁচ বছরের চুক্তিতে এলাকায় বাড়ি ভাড়া নেন নীলা কোড়া। অভিযোগ চুক্তি মেয়াদ বাকি থাকা সত্ত্বেও বাড়ি ছেড়ে দিতে বলে বাড়ির মালিক। স্থানীয় কাউন্সিলরের মদতে শুরু হয় চাপ দেওয়া। নীলা কোড়ার অভিযোগ, কাউন্সিলর তপন সুকুল দলবল নিয়ে বাড়িতে চড়াও হয়ে তাঁকে খুনের হুমকিও দেয়। পুলিসে জানিয়েও লাভ হয়নি। যদিও হুমকি অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাউন্সিলর তপন সুকুল। তাঁর পাল্টা দাবি, নীলা কোড়ার পরিবার সমাজবিরোধী কাজের সঙ্গে জড়িত।
শাসকদলের দাদাগিরির ছবি তুলতে গিয়ে সল্টলেকে আক্রান্ত সংবাদ মাধ্যম। তৃণমূল নেতা সুজিত বসু, পরেশ পাল, অর্জুন সিংয়ের সামনেই আক্রান্ত হলেন চবিবশ ঘণ্টার সাংবাদিক মিন্টু বসাক। আক্রান্ত এবিপি আনন্দের সাংবাদিক অরিত্রিক ভট্টাচার্য। চব্বিশ ঘণ্টার সাংবাদিক দেবারতি ঘোষকে দেওয়া হল ধর্ষণের হমকি। আক্রান্ত হলেন অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও।
শিক্ষায় নৈরাজ্য চলছেই। এবার পানিহাটি কলেজ। টোকাটুকিতে বাধা দেওয়ায় শিক্ষক-শিক্ষিকাদের প্রাণনাশের হুমকি। পুলিসি নিরাপত্তা নিয়ে আলোচনার সময় স্টাফরুমে ঢুকে মারধরের হুমকি দেন কলেজের এক সিনিয়র স্টাফ। অভিযোগ শিক্ষিকার।
চলছে গুলি। ফাটছে বোমা। কলকাতা থেকে জেলা। সব জায়গায় এক ছবি। দুষ্কৃতীদের হাতে মুড়ি-মুড়কির মতো ঘুরছে আগ্নেয়াস্ত্র। বেআইনি অস্ত্র উদ্ধারে কী করছে পুলিস? প্রশ্ন তুলছেন আতঙ্কিত সাধারণ মানুষ।
কাল শাসন আর আজ শাস্তি। বনধ শেষ। কিন্তু শাসকের দাদাগিরি! তা চলছেই। ধর্মঘটে স্কুল না খোলায় কোথাও প্রধান শিক্ষককে মারধর, কোথাও বাস চালাতে বাধা, কিংবা ব্যাঙ্কের সামনে জঞ্জাল ফেলে দেওয়া। শাসকের আদালতে দোষীদের ওপর, শাস্তির খাড়া নামল জেলায় জেলায়। পুলিস নীরব দর্শক।
ফের মাতৃভূমি লোকাল ঘিরে বিক্ষোভ। ট্রেনে জেনারেল কামরার দাবিতে এবার অবরোধে পুরুষ যাত্রীরা। শিয়ালদা-বনগাঁ শাখার একাধিক স্টেশনে শুরু হয়েছে অবরোধ। হাবরা, অশোকনগর, গোবরডাঙা, বিড়া স্টেশনে শুরু হয়েছে অবরোধ। এই অবরোধ তুলতে গিয়েই হাবরা স্টেশনে লাঠিচার্জ করে পুলিস। পুলিস লাঠি চালাতেই ক্ষেপে ওঠেন অবরোধকারীরা। পুলিসকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় স্টেশন চত্বর। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিস কর্মী।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে TMCP-র তাণ্ডবে TMCP-র পাশে দাঁড়াল WBCUPA। তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের সভাপতি কৃষ্ণকলি বসু গোটা ঘটনায় পাল্টা কাঠগড়ায় তুলেছেন মিডিয়াকে। তাঁর অভিযোগ, যাদবপুরের হোক কলবর আন্দোলনে প্রচ্ছন্ন সমর্থন ছিল মিডিয়ার। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে উল্টো পথে হাঁটছে মিডিয়া।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব চালানোর ঘটনায় গ্রেফতার হল অভিযুক্ত মহিলা সহ চারজন। গত মঙ্গলবার তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির সমর্থকদের হাতে বেধড়ক মার খান কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কর্মী, অধ্যাপকেরা। মারধরে গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয়ের এস্টেট ও ট্রাস্ট অফিসার প্রতাপ সাঁতরা।
ফের একবার দিল্লিতে হামলার স্বীকার হল আরও একটি চার্চ। সোমবার রাতে বসন্তকুঞ্জ অঞ্চলের এই চার্চটিতে ভাঙচুর চালানো হয়। এই গত ডিসেম্বর থেকে এই নিয়ে ৫বার দিল্লিতে চার্চের উপর হামলা চলল।
অটো-বাস বন্ধ। বাজারে তালা। মদন মিত্রের গ্রেফতারের প্রতিবাদে আজ দিনভর তৃণমূল কর্মীদের বেনজির দাদাগিরির সাক্ষী রইলেন রাজ্যের মানুষ। বিরোধীদের অভিযোগ, গোটাটাই ঘটল মুখ্যমন্ত্রীর নির্দেশে।
অবশেষে ধরা পড়ল সেই ট্যাক্সি ড্রাইভার। মধ্য কলকাতায় যাত্রীকে ক্ষুর মারার ঘটনায় অভিযুক্ত ট্যাক্সিচালককে গ্রেফতার করল পুলিস। বাগুইআটি থেকে গ্রেফতার করা হয়েছে ট্যাক্সি চালক কুতুব আলি মণ্ডলকে।
জঙ্গি শ্রমিক আন্দোলন বরদাস্ত করা হবে না। ভদ্রেশ্বর জুটমিল কাণ্ডের নিন্দা করে বিধানসভায় কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, রায়দিঘির ঘটনা পূর্বপরিকল্পিত। দুটি ঘটনা নিয়েই আজ উত্তপ্ত হয় বিধানসভার অধিবেশন। সরকারি বিবৃতির প্রতিবাদে ওয়াকআউট করে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখায় বামেরা। শনিবার রাতে রায়দিঘিতে খুন হয়েছিলেন চার তৃণমূল কংগ্রে স কর্মী। রবিবার সকালে ভদ্রেশ্বরে পিটিয়ে খুন করা হয় জুটমিল সিইও এইচ কে মহেশ্বরীকে। দুটি ঘটনা নিয়েই সোমবার উত্তপ্ত হল বিধানসভা। প্রশ্ন উত্তর পর্ব শুরু হতেই পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় একটি বিবৃতি পেশ করেন।
মূল্যবৃদ্ধির প্রতিবাদের নামে হাওড়ার বাজারে গুন্ডামি চালাল তৃণমূল কংগ্রেস। মারধর করা হল ব্যবসায়ীদের। নর্দমায় ফেলে দেওয়া হল সবজিও। ঘটনার পর থেকে আতঙ্কে ব্যবসায়ীরা। প্রয়োজনে আবারও এই কায়দাতেই প্রতিবাদ করবেন বলে জানিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
চিকিত্সা সংক্রান্ত কাগজপত্র দেখতে চেয়ে রোগীর ছেলের হাতে জুটল সপাটে দুই চড়। হতভম্ব চিকিত্সক তা সামলে ওঠার আগেই ধেয়ে এল একের পর এক হুমকি। এর জেরে রবিবার রাতে কলকাতার মিন্টো পার্কের এক নার্সিংহোমে উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত আসিফ খান এই গোটা দাদাগিরি-পর্ব চালালেন নিজেকে তৃণমূল কংগ্রেস নেতা পরিচয় দিয়ে। তাঁর বিরুদ্ধে বেনিয়াপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই চিকিত্সক।