World Football Championship | When Will Star Footballer Neymar Return to the World Cup Stage? | Zee 24 Ghanta
সম্প্রতি অন্তঃসত্ত্বা প্রেমিকার সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ ওঠে নেইমারের বিরুদ্ধে। অন্য এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখে প্রেমিকার কাছে ক্ষমা চান নেইমার।
২০২০ সালে নিউ ইয়ার পার্টিতে দেখা হয়েছিল এই নেইমার-ব্রুনার। ২০২১ সালে প্রথমবার ডেট করেন তাঁরা। পরে ২০২২ সালের জানুয়ারিতে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তবে সেই বছরের আগস্টেই বিচ্ছেদও হয়ে যায় নেইমার-ব্রনার। ২০২৩ সালে ফের তাঁরা কাছাকাছি চলে আসেন।
২০২১ সালের সেপ্টেম্বরে কোভিড বিধিনিষেধ না মানায় ব্রাজিলের বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচটি শুরু হওয়ার কিছুক্ষণ পর ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্মকর্তাদের হস্তক্ষেপে পণ্ড হয়েছিল। এরপর বিশ্বকাপ বাছাইপর্বে এটাই হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম ম্যাচ। ২০২৫ সালে ফিরতি ম্যাচে আর্জেন্টিনার ঘরে খেলবে ব্রাজিল। সেটি হবে বাছাইপর্বের ১৪তম রাউন্ড।
Kylian Mbappe becomes PSG’s record goal-scorer: পাউলেতা, নেইমার, ইব্রাহিভোমিচ, কাভানিকে টপকে কিলিয়ান এমপাবে এখন পিএসজি-র সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ৫২ বছরের ক্লাবের ইতিহাসে চব্বিশের এমবাপেই হয়ে গেলেন সেরা। পিএসজি-র হয়ে নেইমার করে ফেলেলেন তাঁর ২০১তম গোল।
আগামি জুন মাসে ব্রাজিল জাতীয় দলের স্থায়ী কোচের নাম ঘোষণা করা হবে। তবে এর আগে মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুটি ম্যাচের জন্য নতুন কোচের নাম ঘোষণা করেছে সিবিএফ।
প্রায় তিন বছর পর ফের একবার সবুজ গালিচায় 'এলএম টেন' (LM 10) ও 'সিআর সেভেন'-এর (CR 7) সাক্ষাৎ হল। এমনকি এই ম্যাচের উত্তেজনা বাড়ানোর জন্য মাঠে নেমেছিলেন পিএসজি-র অন্য দুই তারকা নেইমার ও কিলিয়ান এমবাপে।
স্টেডিয়ামে বসে এই ম্যাচের টিকিটের জন্য ২০ লক্ষর বেশি মানুষ অনলাইনে আবেদন করেছেন। কারণ শুধু তো মেসি বনাম রোনাল্ডো নয়, নেইমার-এমবাপের মতো তারকাও খেলতে পারেন।
এই ম্যাচ দেখার জন্য উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করে দিয়েছে। স্টেডিয়ামে বসে খেলা দেখা ছাড়াও টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে এই মেগা ম্যাচ দেখার আগ্রহ বাড়ছে সমর্থকদের মধ্যে। সৌদি আরবে মাটিতে একটি প্রীতি ম্যাচ খেলবে ফরাসি জায়ান্ট প্যারিস সঁ জরমঁ-এর।
লিগে দাপট দেখালেও সাম্প্রতিক সময়ে রেঁনের মাঠে সাফল্য ছিল না পিএসজির। এর আগে তিনটি ম্যাচের দুটিতে হার ও একটিতে ড্র ছিল। সেই একই ধারা বজায় রেখে রবিবার রাতেও শুরু থেকেই ভুগেছে পিএসজি।
ফিফার বর্ষসেরা কোচের দৌড়ে কার্লো অ্যান্সেলোত্তি, দিদিয়ের দেশঁ, পেপ গুয়ার্দিওলার সঙ্গে রয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তালিকায় নাম রয়েছে মরক্কোর কোচ ওয়ালিদ রেগ্রাগিয়ের নামও।
আগামি জুন মাসে পিএসজি-র সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে। আর্জেন্টাইন তারকা যেহেতু প্যারিসে আরও কিছুদিন থাকতে চান, তাই পার্ক দে প্রিন্সেসের ক্লাবটির সঙ্গে তাঁর নতুন চুক্তির সম্ভাবনা নিয়ে গত বছর জুলাইয়ে খবরটা জানিয়েছিল স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
বিশ্বকাপ জয় করে রাজার মেজাজে পিএসজি যোগ দিয়েছেন মেসি। আনন্দঘন পরিবেশে পার্ক দে প্রাসে আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নেন তাঁর সতীর্থরা।
নেইমারের অনুপস্থিতি নিয়ে অন্য তথ্য সামনে এসেছে। জানুয়ারির ঠাসা শিডিউলে পিএসজি-র পরের ম্যাচেই খেলার কথা রয়েছে নেইমারের। আর তাই এই মুহূর্তে দেশে ফিরলে ক্লাব ক্ষতিগ্রস্ত হতে পারে বিধায় ছুটি দেওয়া হয়নি তাঁকে। তবে নেইমার উপস্থিত না হলেও শেষকৃত্যে অংশ নিয়েছেন তাঁর বাবা নেইমার সিনিয়র।
ম্যাচের ১৪ মিনিটে নেইমারের করা ফ্রি কিক থেকে ডি বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেডে গোল করে পিএসজিকে এগিয়ে নিয়েছিলেন মার্কুইনোস। ফলে বিরতিতে এগিয়ে ছিল পিএসজি।
ব্রাজিলীয় তারকার সঙ্গে শীতল সম্পর্ক এমবাপের। একটি ফ্রান্সের একাধিক সংবাদমাধ্যমের দাবি, নেইমারকে পিএসজি থেকে রিলিজ করার শর্তই প্রধান। ব্রাজিলীয় তারকারও নাকি বিশ্বাস, এমবাপের ইন্ধনেই এই ক্লাব তাঁকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি কিংবা চেলসিতে বিক্রি করার চেষ্টা করছে।
বিশ্বকাপের পর প্রথম তিনটি ম্যাচে আর্জেন্টিনা অধিনায়ককে পাচ্ছে না পিএসজি। শোনা যাচ্ছে তিনি ১১ জানুয়ারি মাঠে নামতে পারেন। এই মুহূর্তে লিগের শীর্ষে রয়েছে পিএসজি। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের থেকে ৫ পয়েন্ট এগিয়ে আছে মেসিরা।
অবসরের কথা শোনালেও তিতে-কে বেশ কয়েকবার চোখা চোখা প্রশ্নের বাউন্সার হজম করতে হল। ১০৫ মিনিটে নেইমার গোল করার পর কেন ১১৭ মিনিটে গোল হজম করতে হল? কেন শেষ দিকে রক্ষণের উপর জোর দেওয়া হয়নি? নেইমার দলের সেরা শুটার হলেও তাঁকে টাইব্রেকারের সময় পাঁচ নম্বরে রাখা হয়েছিল?
ম্যাচের নির্ধারিত সময়ে গোল হয়নি। অতিরিক্ত সময়ের শুরু থেকেই গোল করার মরিয়া চেষ্টা করতে থাকে ব্রাজিল। কিছুতেই একটাও আক্রমণ দানা বাঁধছিল না। অপেক্ষার মুহূর্ত শেষ হয় ১০৫ মিনিট। নেইমারের অসাধারণ গোলে এগিয়ে যায় ব্রাজিল। সেই সঙ্গে নেইমার ছুঁয়ে ফেলেন পেলের রেকর্ডও।
কাতার বিশ্বকাপের বাকি ১০টা স্টেডিয়ামের চেয়ে আলাদা দোহা শহরের এই স্টেডিয়াম ৯৭৪। বিশ্বের বাকি সব স্টেডিয়ামের সঙ্গে এই স্টেডিয়ামের কোনও মিল নেই। লুসেল কিংবা আল বায়েত স্টেডিয়ামের মতো নেই স্থাপত্য শিল্পের কারুকার্যের ঝলক।
শনিবার এমআরআই করার পরেই জানা যায় দু'জনের চোটের অবস্থা খুব একটা ভালো নয়। জেসুস ফরোয়ার্ডে খেলেন। টেলেস ডিফেন্সের ফুটবলার। অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই আর্সেনালে খেলা জেসুসকে।
তারকা ট্যাগ লাগানো মানুষরা তো এমনই হন। তাঁরা মঞ্চে পা রাখলেই সব আলো নিজের দিকে শুষে নেই। নেইমার তো এই ব্রাজিল দলের শুধু 'তারা' নন। তিনি তো তিতে-র দলের 'মহাতারকা'। এই সেলেকাওদের স্কোয়াডে নেইমার ছাড়া আরও আট স্ট্রাইকার আছেন। ওঁরা সবাই নিজেদের দিনে ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তবে রুক্ষ ও সত্য বাস্তব হল, বাকিরা কেউ নেইমার নন।