India's Gukesh D Makes History: ইতিহাস গড়লেন ডি গুকেশ। কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করার যোগ্যতা অর্জন করলেন সতেরো বছরের ভারতীয় খেলোয়াড়। কানাডার টরেন্টোতে ক্যান্ডিডেটস দাবায় চ্যাম্পিসন হলেন তিনি। চ্যালেঞ্জ জানালেন বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে।
Hema Malini's Net Worth: ড্রিমগার্ল-বিজেপি প্রার্থী হেমা মালিনী তাঁর মনোনয়ন জমা দেওয়ার সময়, মনোনয়নের সঙ্গে দাখিল করা হলফনামায় তাঁর যে সম্পদ ঘোষণা করেছিলেন তার দিকে চোখ ছিল প্রায় সকলেরই। এবার সেই সম্পদের পরিমাণ জেনে চমকালেন সকলে।
Employment News: বনশিভ টেকনোলজিসের প্রতিষ্ঠাতা এবং সিইও গৌরব খেতারপাল শেয়ার করেছেন যে, উচ্চ বেতন প্রত্যাশার কারণে তাঁকে একজন সত্যিই ভাল চাকরি প্রার্থী ছেড়ে দিতে হয়েছে। এক্স-এর একটি পোস্টে, মিঃ খেতারপাল বলেছেন যে, প্রার্থীর চার বছরের অভিজ্ঞতা রয়েছে, বর্তমানে তিনি বছরে ২৮ লক্ষ টাকা আয় করছেন। তিনি বার্ষিক ৪৫ লক্ষ বেতন আশা করেছিলেন মিঃ খেতারপাল-এর কাছে।
বিধানসভার অধিবেশনে যোগ দিতে এসে অসুস্থ হয়ে পড়েন ধূপগুড়ির বিধায়কবিষ্ণুপদ রায়। ২৫ জুলাই এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন তিনি।
তৃণমূলের দলীয় প্রতীক চিহ্ন নিয়ে রয়েছে একজন প্রার্থী। অপরদিকে তৃণমূল সমর্থিত আম চিহ্ন নিয়ে রয়েছে আরও একজন প্রার্থী। একই বুথে তৃণমূলের দুই প্রার্থী থাকায় বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পড়েছে সাধারণ মানুষ।
কুলতুলি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পিন্টু প্রধান জানান, বিষয়টি পারিবারিক। বাবা ও ছেলের দ্বন্দ্বের কারণে এই ঘটনা। এরসাথে তৃণমূলের কোনও যোগ নেই।
'ঘটনা একটা ঘটেছে। তবে আলোচনার মধ্যে ঠিক হয়ে যাবে। বড় দল তাই একটু সমস্যা হচ্ছে।'সনপুর বুথ সভাপতি স্বপন হাজরা ও অঞ্চল কৃষক ক্ষেত মজুর সভাপতি সহ তৃণমূল কর্মীদের এই ইস্তফায় অস্বস্তিতে পড়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।
ডিও অফিসের ভিতরে ঢুকে নমিনেশন পর্বে এই প্রার্থীর ফর্ম ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। পরে অবশ্য প্রশাসনের সহযোগিতায় নমিনেশন জমা দিতে পারে পারলেও এখনও চলছে প্রত্যাহারের হুমকি এমনটাই অভিযোগ। যদিও এই ঘটনা অস্বীকার শাসক দলের নেতাদের।
kmc polls: Firhad Hakim, candidate of ward no 82 campaigns
৩ কেন্দ্রের ভোটেও আসছে কেন্দ্রীয় বাহিনী।
bjp bringing heavyweight leaders to be candidate in election
ভবানীপুর আসনে প্রার্থী করা হতে পারে শোভনদেব চট্টোপাধ্যায়কে।খড়দা থেকে দাঁড়াতে পারেন অমিত মিত্র।
'যেকোনও সময়ে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করা হতে পারে'।
মর্গের চাকরিতে আবেদন পিএইচডির ! আবেদন M.Phil, Msc, Bsc পাস প্রার্থীদেরও। আবেদন দেখে চোখ কপালে মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের। সম্প্রতি মর্গে গ্রুপ ডি পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ। সাড়ে তিনশো আবেদনকারীর মধ্যে রয়েছেন PhD, M.phil Msc, Bsc পাস প্রার্থীরা।
গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের তাণ্ডবে প্রায় কোটি টাকার ক্ষতি হল রেলের। NJP স্টেশনের ঘণ্টার পর ঘণ্টা আটকে রইলেন সাধারণ যাত্রীরা। বিহার থেকে আসা পরীক্ষার্থীরা ট্রেনের দাবিতে হামলা চালায় বিভিন্ন ট্রেনের সংরক্ষিত কামরায়, ভাঙচুর চালায় স্টেশনে। রেল লাইনে আগুন জ্বালিয়ে রেল অবরোধ করে।
পাল্টাপাল্টি। অদল-বদল। কংগ্রেস প্রার্থী বিজেপিতে, আর বিজেপি প্রার্থী কংগ্রেসে। সংক্ষেপে এটাই উত্তরাখন্ড বিধানসভা ভোটের প্রাক্কালে সেরাজ্যের ফানি 'পার্টিগণিত'।
আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে তৃতীয় দফায় আপাতত যত জন প্রার্থী তাঁদের মনোনয়ন এখনও পর্যন্ত জমা দিয়েছেন, তাঁদের মধ্যে সবথেকে ধনী মুলায়ম সিং যাদবেরই আত্মীয় অপর্ণা যাদব। লখনউ ক্যান্টনমেন্ট থেকে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন অপর্ণা। সেখানে তাঁর লড়াই মূলত বিজেপি প্রার্থী রীতা বহুগুনা যোশীর বিরুদ্ধে। অপর্ণা যাদব যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, তাতে তাঁর সম্পত্তির হিসেব দেখিয়েছেন ২২ কোটি ৯৫ লক্ষ টাকা! যার মধ্যে রয়েছে একটি ল্যাম্বার্জিনি গাড়িও। সেই গাড়িটির মূল্যও নয় নয় করে ৫ কোটি ২৩ লক্ষ টাকা। যদিও গাড়িটি তাঁর নয়, গাড়িটি তাঁর স্বামী প্রতীক যাদবের নামে কেনা।
নির্বাচনে দাঁড়িয়েছেন বহুজন সমাজবাদী পার্টির হয়ে। নির্বাচনী প্রচারেও নেমেছেন। আর সেই প্রচারে যাওয়ার পথেই আলিগড়ের ছাড়্ড়ার প্রার্থী মহম্মদ সাগিরের গাড়়ি থেকে উদ্ধার হল সয়ংক্রিয় রাইফেল ও নগদ ৬ লক্ষ টাকা।
সুপ্রিম কোর্টের রায়ে অনুরাগ ঠাকুরকে বোর্ড সভাপতি পদ থেকে বরখাস্ত করল সুপ্রিমকোর্ট। সচিব পদ থেকে বরখাস্ত হয়েছেন অজয় শিরকেও। অনুরাগকে শোকজও করেছে শীর্ষ আদালত। এই অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে এখন অনুরাগের পর কে বসবেন? এই নিয়ে সবার মধ্যে জল্পনা। প্রাক্তন ক্রিকেটারদের কথায় বেশ কিছু নাম উঠে আসছে।
আজ উপনির্বাচনের ফলপ্রকাশ। গত শনিবারই ভোট হয় কোচবিহার ও তমলুক লোকসভা কেন্দ্রে। ভোট হয়েছে মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রেও। মন্তেশ্বর উপনির্বাচনে ভোট লুঠের অভিযোগে প্রার্থী পদ প্রত্যাহার করে কংগ্রেস। কোচবিহারে গত লোকসভা ভোটে সাতাশি হাজারের বেশি ভোটে জিতেছিল তৃণমূল। বিধানসভা ভোটেও লোকসভা কেন্দ্রের মধ্যে একটি বাদে সব আসনে জিতেছিল তারা। এবার বিরোধীরা শাসকদলের সমর্থনের ভিতে আদৌ কোনও ফাটল ধরাতে পারবে কিনা, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। তমলুক লোকসভা কেন্দ্রে উপনির্বাচন প্রেস্টিজ ফাইট। ভাইকে জেতানোর লড়াই শুভেন্দু অধিকারীর।
নোটের হাওয়ায় মরা ভোট। সেই ম্যাড়ম্যাড়ে ভোটেও মুখ্য হয়ে উঠল সন্ত্রাসের অভিযোগ। মন্তেশ্বর উপনির্বাচনে প্রার্থী প্রত্যাহার করল কংগ্রেস। তাদের অভিযোগ, পুলিস প্রশাসনকে ব্যবহার করে বুথে বুথে ভোট লুঠ করেছে তৃণমূল। যদিও এই অভিযোগ মানতে চায়নি শাসকদল।
বিক্ষোভ আর হতাশা আটকাতে এবার স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউতে ডাক পেতে চলেছেন আগের থেকে কম প্রার্থী। শেষ বার প্রতি একটি পদের জন্য ১.৫ হারে ইন্টারভিউতে ডাকা হয়েছিল প্রার্থীদের। এবার তা কমিয়ে করা হয়েছে ১.৪। অর্থাত্ প্রতি একশোজনে ১০ জন করে প্রার্থী কম ডাকা হবে।